রবিবার । মার্চ ৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • ঢাবির চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ফল প্রকাশ

ঢাবির চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ফল প্রকাশ

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আইবিএ’র পরীক্ষা। সর্বশেষ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। সব ইউনিটের ফলাফল ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে, অর্থাৎ ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার চারুকলা ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৫০ জন পরীক্ষা দিয়েছেন। এই ইউনিটের পরীক্ষা ২০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানানো হয়েছে অনুষদ থেকে। একইভাবে আইবিএ ইউনিটের ফলাফল আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফল প্রকাশ কবে হবে তা জানতে চাইলে রবিবার (৩০ নভেম্বর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০ দিনের মধ্যে আমাদের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। তারপর ফল প্রকাশের সিদ্ধান্তটি কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। এজন্য কত তারিখে প্রকাশ করা হবে, সে বিষয়ে আপাতত বলতে পারছি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬।

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি।

এবার ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার), ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) এবং ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর)। এ পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সভায় বসেছিলেন নীতি-নির্ধারকরা। কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ ও সময় না জানালেও সভার সিদ্ধান্তের আলোকে সম্ভাব্য সময় জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৩০ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের ২৪ তারিখের মধ্যে আমাদের আইবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আশা করি, ২৪ ডিসেম্বর বার এর কাছাকাছি সময়েই ফলাফল প্রকাশ হবে।’

সর্বশেষ ইউনিটের ফলাফল কত তারিখের মধ্যে প্রকাশ হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউনিটগুলো আলাদাভাবে তাদের ফলাফল প্রকাশ করবে। প্রতিটির পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত আছে। সর্বশেষ ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। সে হিসেবে, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

Releated Posts

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে…

মার্চ ৮, ২০২৬
থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

সমাজকল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরী।তিনি আজ ঢাকার…

মার্চ ৭, ২০২৬
​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

নাগরিক সম্পৃক্ততা ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে পালিত…

মার্চ ৭, ২০২৬
‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে হামলা না হলে তাদের লক্ষ্য করে আর…

মার্চ ৭, ২০২৬
এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

 ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। আজ (শনিবার) সকাল ১০টায়…

মার্চ ৭, ২০২৬
দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহ পর, শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের…

মার্চ ৭, ২০২৬
আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৭, ২০২৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার…

মার্চ ৭, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন…

মার্চ ৭, ২০২৬
ঢাবির চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ফল প্রকাশ - crd.news