রবিবার । মার্চ ৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন জুলাইয়ে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন জুলাইয়ে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Image

গত বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রাইসুল ইসলাম। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা।

জানা গেছে, রাইসুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকায় গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকার রয়েছে ৭২ নম্বরে রাইসুল ইসলামের নাম।

তখন ঢাবি প্রশাসনের সুপারিশে বলা হয়েছিল, ১৫ জুলাই ২০২৪ তারিখে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় রাইসুল ইসলাম সরাসরি জড়িত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ১৫ তারিখে ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হন। এরপর গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা যায়, রাইসুল সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলায় করছেন। পরদিন ১৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমেও হামলা করার ছবি প্রকাশিত হয়।

পরবর্তী সময়ে ১৭ মার্চ ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানে হামলা-সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসী গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত ছিল।

Releated Posts

ইংলিশ মিডিয়াম স্কুল সোমবার থেকে বন্ধ

ইংলিশ মিডিয়াম স্কুল সোমবার থেকে বন্ধ

রমজানে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি কারিকুলামের (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার…

মার্চ ৮, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির বক্তব্য…

মার্চ ৮, ২০২৬
খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে…

মার্চ ৮, ২০২৬
ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট…

মার্চ ৮, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার…

মার্চ ৮, ২০২৬
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ডা.…

মার্চ ৮, ২০২৬
গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে…

মার্চ ৮, ২০২৬
থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

সমাজকল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরী।তিনি আজ ঢাকার…

মার্চ ৭, ২০২৬
​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

নাগরিক সম্পৃক্ততা ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে পালিত…

মার্চ ৭, ২০২৬
পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন জুলাইয়ে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - crd.news