৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান এখনো ভোটার হননি, তবে ইসি যদি সিদ্ধান্ত দেয়, তাহলে পরেও তিনি ভোটার হতে পারবেন।









