শনিবার । মার্চ ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Image

বাংলাদেশ সরকার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সম্প্রচারে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে আর কোনো বাধা নেই।

তিনি বলেন, “আমাদের কাছে আইপিএল দেখানোর কোনো আবেদন আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।”

প্রতিমন্ত্রী আরও বলেন, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না। তিনি জানান, “আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।”

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, “স্টার স্পোর্টসে যদি আইপিএল সম্প্রচার হয়, এটি দেখতে কোনো বাধা নেই। আগের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার এখন আর কার্যকারিতা নেই।”

সদস্য সচিব এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি যুক্ত করা ঠিক নয় এবং তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান।

তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার সম্ভব নয় ভেবে দেশটি পাকিস্তান সুপার লিগ (PSL)-এর সম্প্রচার স্বত্ব কিনেছে, তাই এখন নতুন করে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

এর আগে, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর আগের সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের যৌক্তিক কারণ জানা নেই এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।”

মোস্তাফিজের বাদ দেওয়ার মূল কারণ ছিল কলকাতা নাইট রাইডার্স ও বিসিসিআইকে উগ্রবাদীদের চাপ এবং হুমকি। নিরাপত্তার কারণে বাঁহাতি পেসারকে সরিয়ে দেওয়া হয় এবং সেই কারণে তিনি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাননি।

Releated Posts

হোয়াটসঅ্যাপে নতুন ‘আফটার রিডিং’ ফিচার: ১৫ মিনিটে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে

হোয়াটসঅ্যাপে নতুন ‘আফটার রিডিং’ ফিচার: ১৫ মিনিটে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের…

মার্চ ২৮, ২০২৬
স্বাধীনতা ও দেশপ্রেম ইসলামের দৃষ্টিতে

স্বাধীনতা ও দেশপ্রেম ইসলামের দৃষ্টিতে

✒️ এম. এ মান্নান স্বাধীনতা মহান আল্লাহর নিয়ামত। আরবি ভাষার প্রবচন-‘দেশপ্রেম ইমানের অঙ্গ’। জন্মভূমি মক্কার প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি…

মার্চ ২৮, ২০২৬
পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা জারি

পহেলা বৈশাখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা জারি

পহেলা বৈশাখকে সামনে রেখে দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা স্বস্তির খবর পেয়েছেন। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু…

মার্চ ২৮, ২০২৬
বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় ৫৩৬ স্কুলে বিশেষ মশক নিধন কর্মসূচি

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় ৫৩৬ স্কুলে বিশেষ মশক নিধন কর্মসূচি

বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষ মশক নিধন কর্মসূচি…

মার্চ ২৮, ২০২৬
ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি

ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম টানা বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)…

মার্চ ২৮, ২০২৬
ডিপিডিসিতে আইসিটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডিপিডিসিতে আইসিটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC) আইসিটি বিভাগে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র…

মার্চ ২৮, ২০২৬
শাকিব খানের জন্মদিনে নতুন চমক

শাকিব খানের জন্মদিনে নতুন চমক

দীর্ঘ ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এবার নতুন রূপে হাজির হয়েছেন শাকিব খান। জন্মদিনে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন…

মার্চ ২৮, ২০২৬
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল

শরীয়তপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাতে এ ঘটনার একটি ভিডিও…

মার্চ ২৮, ২০২৬
জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার…

মার্চ ২৮, ২০২৬
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী - crd.news