বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সংসদের প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণ, স্পিকার নির্বাচন

সংসদের প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণ, স্পিকার নির্বাচন

Image

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে বৃহস্পতিবার (১২ মার্চ)। বেলা ১১টায় শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয়ের বৈঠকের দিনের কার্যসূচি থেকে জানা গেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও সভাপতিমণ্ডলীর মনোনয়ন এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

দিনের কার্যসূচির ৪ নম্বর এজেন্ডায় উপস্থাপনীয় অধ্যাদেশের কথা বলা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

সংসদ না থাকায় এসব অধ্যাদেশ বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে। তবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনেই সেগুলো পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের অধিবেশন না থাকলে বা সংসদ ভেঙে গেলে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেয়। সংবিধান অনুযায়ী এসব অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই পাস হতে হবে। অন্যথায় অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পাবে।

এছাড়া প্রথম দিনের অধিবেশনের কার্যসূচিতে বলা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী (সংসদের কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল বারী সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন।

দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে বিভিন্ন কমিটি গঠন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শেষ হবে।

এদিকে বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রথম অধিবেশনে বেশ কিছু সুপ্রস্তাব আসবে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সংসদের প্রথম অধিবেশন এবং ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে বিরোধী দল জামায়াত জোট সংসদ অধিবেশনে অংশ নেবে। তারা বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছে। সরকারি দল ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য এবং সংসদ সদস্যদের আগমন উপলক্ষে সংসদ সচিবালয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও যান চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬