সোমবার । মার্চ ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

Image

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মার্চ আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

এই পরিস্থিতির ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) ঢাকা থেকে আরও ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধারা মার্চজুড়েই অব্যাহত থাকে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী দিনগুলোতেও ২০ থেকে ৩০টির মতো ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৯ মার্চ পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৮৪০টি, যা ৩০ মার্চের ১৮টি যুক্ত হয়ে মোট ৮৫৮টিতে পৌঁছেছে।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৪টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের দোহাগামী ৪টি, এমিরেটসের দুবাইগামী ২টি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী ৪টি ফ্লাইট রয়েছে। আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Releated Posts

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়…

মার্চ ৩০, ২০২৬
দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব…

মার্চ ৩০, ২০২৬
ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ২৫ হাজার…

মার্চ ৩০, ২০২৬
চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের কারণে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের অধিকাংশ মডেলের নতুন অর্ডার সাময়িকভাবে স্থগিত করেছে…

মার্চ ৩০, ২০২৬
ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

✒️মুফতি আতাউর রহমান মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। মদিনার মসজিদে নববী থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামী সমাজ ও রাষ্ট্রের।…

মার্চ ৩০, ২০২৬
দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দেশের বাজারে শনিবার দুই দফা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি…

মার্চ ৩০, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি…

মার্চ ৩০, ২০২৬
আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। আজ রবিবার…

মার্চ ৩০, ২০২৬
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর…

মার্চ ৩০, ২০২৬
আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮ - crd.news