রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • গণভোট অধ্যাদেশ বিল করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট অধ্যাদেশ বিল করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Image

সদ্য সমাপ্ত গণভোটের জন্য জারি করা অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় সেটিকে বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংসদে তোলা না হলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত গণভোট যে অধ্যাদেশের অধীনে হয়েছে, তার উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় সেটিকে আর বিল আকারে এনে আইন করার কোনো প্রয়োজনীয়তা নেই।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্যই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। এখন সেই গণভোট হয়ে গেছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হবে না। তাই এটিকে আবার অনুমোদন দিয়ে আইন করার কোনো অর্থ নেই।”

তিনি জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়েছে এবং সংসদ অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে এগুলোর ভাগ্য নির্ধারণ করতে হয়। তবে সংশ্লিষ্ট অধ্যাদেশটি যেহেতু একটি নির্দিষ্ট উদ্দেশ্যে জারি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই এটি আইনে পরিণত করার প্রয়োজন নেই।

বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো অধ্যাদেশ বর্তমান অবস্থায়ই পাস করার সিদ্ধান্ত হয়েছে, আবার কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে সংসদে আনা হবে। তবে সময়স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব অধ্যাদেশ বিল হিসেবে উত্থাপন করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেসব অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে সংসদে বিল হিসেবে উত্থাপন করা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। পরবর্তী অধিবেশনে প্রয়োজন অনুযায়ী সেগুলো আবার বিল আকারে আনা হবে।

তিনি বলেন, সীমানা নির্ধারণ বা আরপিও সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে, তাই সেগুলোকে আইনে পরিণত করা প্রয়োজন। বিশেষ কমিটির রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু অধ্যাদেশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন, যা চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬