বুধবার । এপ্রিল ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আবারও বাড়ল সোনার দাম, ভরি কত ?

Image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে।

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার দাম বাড়ানো এবং ২১ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।

Releated Posts

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানাল আইএলও

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানাল আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত…

মার্চ ৩১, ২০২৬
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার…

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি সংকট দেশের শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার- শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকট দেশের শিক্ষা ব্যবস্থায় ব্লেন্ডেড পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন…

মার্চ ৩১, ২০২৬
দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত, আগামী মাসেও সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে পর্যাপ্ত পেট্রোল-ডিজেল মজুত, আগামী মাসেও সংকট হবে না: জ্বালানি বিভাগ

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে দেশের জ্বালানি মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি…

মার্চ ৩১, ২০২৬
প্রীতি ম্যাচের দলে নেই নেইমার, অনুশীলন ম্যাচে পারফরম্যান্সে জবাব

প্রীতি ম্যাচের দলে নেই নেইমার, অনুশীলন ম্যাচে পারফরম্যান্সে জবাব

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ব্রাজিল তারকা নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। শতভাগ ফিট…

মার্চ ৩১, ২০২৬
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের…

মার্চ ৩১, ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী দিতির জন্মদিন আজ, ভক্ত-সহশিল্পীদের স্মরণ

জনপ্রিয় অভিনেত্রী দিতির জন্মদিন আজ, ভক্ত-সহশিল্পীদের স্মরণ

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মদিন আজ মঙ্গলবার (৩১ মার্চ)। বিশেষ এই দিনে তাকে…

মার্চ ৩১, ২০২৬
হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানে অভিযান শেষ করতে চান ট্রাম্প

হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানে অভিযান শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করার চেয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ করাকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট…

মার্চ ৩১, ২০২৬
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা পর স্বাভাবিক সিলেট রেল যোগাযোগ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা পর স্বাভাবিক সিলেট রেল যোগাযোগ

সিলেট-আখাউড়া রেলপথে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ…

মার্চ ৩১, ২০২৬
আবারও বাড়ল সোনার দাম, ভরি কত ? - crd.news