শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি

Image

পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সামরিক সরঞ্জাম ও ঘাঁটির ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’-এর এক বিশেষ প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন বাহিনী কোনো অনিয়মিত মিলিশিয়া গোষ্ঠীর পরিবর্তে একটি পূর্ণ শক্তিশালী রাষ্ট্রের মোকাবিলা করছে, যার পরিণতি হচ্ছে অত্যন্ত মারাত্মক। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে থাকা অত্যন্ত মূল্যবান ‘ই-থ্রি সেন্টিরি অ্যাওয়াক্স’ রাডার বিমানসহ অসংখ্য উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।

বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনগুলো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বারবার আঘাত হানতে সক্ষম হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ায় মার্কিন বাহিনী এই গণ-ড্রোন হামলার সামনে অসহায় হয়ে পড়েছে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য এবং উন্নত প্রযুক্তির ড্রোন সরবরাহ করায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এ পর্যন্ত মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ছাড়াও কাতারের উম্ম দাহাল এলাকায় অবস্থিত ১০০ কোটি ডলার মূল্যের একটি রাডার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের শুয়াইবা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই সংঘাতের ক্রমবর্ধমান ব্যয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে মার্কিন প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এদিকে ইরানের একটি রাজনৈতিক-নিরাপত্তা সূত্র আল মায়াদিনকে জানিয়েছে, তেহরান পর্যায়ক্রমে তাদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। তাদের কৌশলগত লক্ষ্য হলো শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া এবং এই অভিযান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, তাদের হাতে থাকা বিশাল ও উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যেকোনো সময় শত্রুপক্ষকে অবাক করে দিতে প্রস্তুত।

সূত্র: আল মায়াদিন

Releated Posts

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে…

এপ্রিল ২, ২০২৬
ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে…

এপ্রিল ২, ২০২৬
আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সাথে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধন…

এপ্রিল ২, ২০২৬
ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার।…

এপ্রিল ২, ২০২৬
‘তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল’, রাহুলের উদ্দেশে স্বস্তিকা

‘তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল’, রাহুলের উদ্দেশে স্বস্তিকা

মানুষের মৃত্যু হলেও স্মৃতি বারবার মনে করিয়ে দেয় তার কথা। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুও যেন তেমনি।…

এপ্রিল ২, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাসস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার দুপুরে…

এপ্রিল ২, ২০২৬
লুবাবার স্বামী কে এই মুনির ?

লুবাবার স্বামী কে এই মুনির ?

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা–এর বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি শুরু…

এপ্রিল ২, ২০২৬
সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে একগুচ্ছ বৈঠক ও কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ে…

এপ্রিল ২, ২০২৬
নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়, কক্সবাজারে ভ্রমণ প্যাকেজ ঘোষণা

নভোএয়ারের টিকেটে ১৫% ছাড়, কক্সবাজারে ভ্রমণ প্যাকেজ ঘোষণা

নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ…

এপ্রিল ২, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি - crd.news