শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • দুই–তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা বন্ধ হতে পারে: ট্রাম্প

দুই–তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা বন্ধ হতে পারে: ট্রাম্প

Image

সফল কূটনীতি ছাড়াও অভিযান শেষের ইঙ্গিত, জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক হামলা বন্ধ করতে পারে এবং এ জন্য তেহরানের সঙ্গে কোনো চুক্তি হওয়া বাধ্যতামূলক নয়।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগিরই ছেড়ে আসছি—দুই সপ্তাহের মধ্যে, হয়তো দুই, হয়তো তিন।”

‘এপিক ফিউরি’ নামে পরিচালিত এই সামরিক অভিযান শেষ করতে ইরানের সঙ্গে সফল কূটনৈতিক সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য পূর্বশর্ত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তা নয়। ইরানকে কোনো চুক্তি করতে হবে না।”

হোয়াইট হাউজ জানিয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৯টায় ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এর আগে যুদ্ধবিরতির জন্য ইরানকে ১৫ দফা শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র। এসব শর্তের মধ্যে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার প্রতিশ্রুতি। তবে তেহরান এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে বলেছিলেন, সংঘাত বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের অবস্থানে কিছুটা অসঙ্গতি দেখা গেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত একাধিক মার্কিন কোম্পানির ওপর হামলার হুমকি দিয়েছে। এতে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িংসহ ১৮টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬