শের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা চতুর্থবারের মতো মূল্য সমন্বয়ের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন (৩১ মার্চ) ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে—
- ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা
- ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা
- সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্ববাজারে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক বাড়ায় সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বাড়লে দেশের বাজারেও একদিনে ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়ানো হয়, যা ছিল একধাপে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।









