সোমবার । মার্চ ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

Image

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয় বরং সারা বিশ্বে পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।’

তারেক রহমান বলেন, ‘যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের ও পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখ।

Releated Posts

১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ২.৪৪ কোটি টাকার সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ২.৪৪ কোটি টাকার সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন খেলায় আন্তর্জাতিক সাফল্য পাওয়া ১২৯ জন ক্রীড়াবিদের হাতে…

মার্চ ৩০, ২০২৬
দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব…

মার্চ ৩০, ২০২৬
ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ২৫ হাজার…

মার্চ ৩০, ২০২৬
চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের কারণে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের অধিকাংশ মডেলের নতুন অর্ডার সাময়িকভাবে স্থগিত করেছে…

মার্চ ৩০, ২০২৬
ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

✒️মুফতি আতাউর রহমান মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। মদিনার মসজিদে নববী থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামী সমাজ ও রাষ্ট্রের।…

মার্চ ৩০, ২০২৬
দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দেশের বাজারে শনিবার দুই দফা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি…

মার্চ ৩০, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি…

মার্চ ৩০, ২০২৬
আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। আজ রবিবার…

মার্চ ৩০, ২০২৬
আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মার্চ আরও…

মার্চ ৩০, ২০২৬
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে  - crd.news