শোবিজের গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
এর আগে একটি দীর্ঘ পোস্টে নিজের জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি, যা থেকে শোবিজ থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন লুবাবা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
শোবিজ ছেড়ে ভিন্ন জীবনধারায় যাত্রা এবং নতুন সংসার শুরু—সব মিলিয়ে এটি লুবাবার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন অনেকে।









