শনিবার । এপ্রিল ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

Image

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জানা যায়, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন ও বিএনপির সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ (শুক্রবার) বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে আগে থেকেই আমাদের জানানো হয় না।

কন্যা জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন? প্রধানমন্ত্রী : গতকাল রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে সন্ধ্যায় ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারের সিনেপ্লেক্সে পৌঁছেন। প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিকালে কন্যা জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এই ম্যাচের উদ্বোধন করেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Releated Posts

লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর পর্দা নেমেছে। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী…

এপ্রিল ৪, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের…

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অ-২০ টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে…

এপ্রিল ৪, ২০২৬
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

এপ্রিল ৪, ২০২৬
ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে…

এপ্রিল ৪, ২০২৬
২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান

২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান

একে একে দুটি মার্কিন আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের তথ্য দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর…

এপ্রিল ৪, ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের

একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান, তিনটি ড্রোন ও দুটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র…

এপ্রিল ৪, ২০২৬
দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে

দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে…

এপ্রিল ২, ২০২৬
ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে…

এপ্রিল ২, ২০২৬
স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান - crd.news