সোমবার । মার্চ ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ২.৪৪ কোটি টাকার সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ২.৪৪ কোটি টাকার সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

Image

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন খেলায় আন্তর্জাতিক সাফল্য পাওয়া ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড ও মোট ২ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের বিভিন্ন খেলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা দিতে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান করেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি পেশাও। তিনি বলেন, “বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। আজকের অনুষ্ঠান সেই উদ্যোগেরই অংশ।”

তিনি আরও জানান, দেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য সম্মানী ভাতা চালু করা হলো, যাতে তারা অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে নির্বিঘ্নে খেলাধুলায় মনোনিবেশ করতে পারেন।

ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কথা কম, কাজ বেশি করতে হবে। খেলার প্রতি মনোযোগ বাড়াতে হবে। দেশপ্রেম ও টিম স্পিরিট থাকলে সাফল্য অবশ্যই আসবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, পেশাদার ক্রীড়াজীবনে খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে মোট ১২৯ জন ক্রীড়াবিদকে ২ কোটি ৪৪ লাখ টাকার বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়, যা দেশের ক্রীড়া অঙ্গনে একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে 

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়…

মার্চ ৩০, ২০২৬
দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব…

মার্চ ৩০, ২০২৬
ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া হলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ২৫ হাজার…

মার্চ ৩০, ২০২৬
চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

চিপ সংকটে মেমোরি কার্ডের নতুন অর্ডার বন্ধ করল সনি

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের কারণে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের অধিকাংশ মডেলের নতুন অর্ডার সাময়িকভাবে স্থগিত করেছে…

মার্চ ৩০, ২০২৬
ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

✒️মুফতি আতাউর রহমান মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। মদিনার মসজিদে নববী থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামী সমাজ ও রাষ্ট্রের।…

মার্চ ৩০, ২০২৬
দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা

দেশের বাজারে শনিবার দুই দফা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি…

মার্চ ৩০, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

২০২৬ বিশ্বকাপ ‘দমন-পীড়নের মঞ্চে’ পরিণত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি…

মার্চ ৩০, ২০২৬
আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

আবারও মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। আজ রবিবার…

মার্চ ৩০, ২০২৬
আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট, মোট বাতিল ৮৫৮

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মার্চ আরও…

মার্চ ৩০, ২০২৬
১২৯ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ২.৪৪ কোটি টাকার সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী - crd.news