শনিবার । মার্চ ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই চালু হবে ইন্টারনেট

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই চালু হবে ইন্টারনেট

Image

তীব্র অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট সংযোগ আবার চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে প্রাণ হারানো ব্যক্তিদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সম্মানে এই শোক পালন করা হবে। যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, অন্যদিকে বিরোধী কর্মীরা দাবি করছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। এর মধ্যে শত শত বিক্ষোভকারীও মারা গেছেন। 

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘সরকারের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও চালু করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি বিক্ষোভে আরও উসকানি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন আরাগচি।

এদিকে, চলমান সহিংস বিক্ষোভের প্রতিবেদে আগামীকাল সোমবার ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে জাতীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছে ইরান সরকার।

রবিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে প্রস্তুত, তবে ‘দাঙ্গাবাজদের’ প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

সূত্র: আল-জাজিরাজিও নিউজ

Releated Posts

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো…

মার্চ ৫, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১…

মার্চ ৫, ২০২৬
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।  সভার…

মার্চ ৫, ২০২৬
ঈদের ছুটি বেড়ে ৭ দিন

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ…

মার্চ ৫, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।…

মার্চ ৫, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯…

মার্চ ৫, ২০২৬
ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই চালু হবে ইন্টারনেট - crd.news