মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

Image

ভারতের হায়দরাবাদের একটি ভাড়া বাসা থেকে বনু কোমালি নামে ২১ বছর বয়সী এক উদীয়মান ইউটিউবার ও বিজ্ঞান বিভাগের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তেলেঙ্গানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃত্যুর আগে নিজের ডায়েরিতে লেখা এক আবেগঘন বার্তায় কোমালি তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক এবং বিচ্ছেদের যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি গত ১১ মাস ধরে হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিএসসি পড়ার পাশাপাশি একা ওই ফ্ল্যাটে থাকতেন।

কোমালির ডায়েরিতে লেখা শেষ কথাগুলো ছিল অত্যন্ত হৃদয়বিদারক। তিনি লিখেছিলেন, আমি সরে যেতে ভয় পাচ্ছি, যদি সে ফিরে আসে? আমি জানি আমার ওকে ভুলে যাওয়া উচিত, ও আর আমার নেই, এমনকি ও আমার সঙ্গে থাকার চেষ্টাও করছে না। কিন্তু আমার একটি অংশ এখনো ওর জন্য অপেক্ষা করে, আশা করে যেকোনো একদিন সে আমাকেই বেছে নেবে। জীবন থেকে সরে যাওয়ার আগে তিনি আরও লিখেছিলেন যে, তার পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব মনে হচ্ছে কারণ তিনি যখন পুরোপুরি দূরে সরে যাবেন, তখন যদি তার প্রিয় মানুষটি ফিরে এসে তাকে খুঁজতে শুরু করে।

পুলিশি তদন্তে জানা গেছে, ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সহ-ইউটিউবারের সঙ্গে কোমালির তিন বছরের সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। 

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কুয়েতে কর্মরত মা বি সত্য মহালক্ষ্মীকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠান কোমালি। সেখানে তিনি মাকে খুব ভালোবাসেন জানিয়ে ছোট ভাইয়ের যত্ন নেওয়ার অনুরোধ করেন। মায়ের ফোন পেয়ে কোমালির এক বন্ধু ফ্ল্যাটে গিয়ে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইফস্টাইল এবং দৈনিক ভ্লগ তৈরির জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন কোমালি। বিশেষ করে তিরুমালা পদযাত্রা নিয়ে তার শেষ ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছিল। নিজের একটি ব্যক্তিগত মানত পূরণ করতেই তিনি পাহাড়ি মন্দিরে হেঁটে গিয়েছিলেন, যা শেষ পর্যন্ত তার জীবনের শেষ পোস্ট হিসেবে রয়ে গেল। 

পুলিশ বর্তমানে কোমালির ফোন রেকর্ড এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে এবং ঘটনাটিকে একটি রহস্যজনক মৃত্যু হিসেবে মামলা করে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

Releated Posts

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬