রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সমীকরণ এখন এমন অবস্থায় জয় মানেই আশা বাঁচানো আর হার মানেই বিদায়। সেমিফাইনালে যেতে হলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই ভারতের। 

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা-এর কাছে ৭৬ রানের বড় হার ভারতের পথ কঠিন করে দেয়। যদিও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে। তবু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই সূর্যকুমার যাদবদের সামনে।

একই চাপের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবিয়ানরা। ফলে আজকের ম্যাচ কার্যত দুই দলের জন্যই ‘ডু অর ডাই’ লড়াই।

ভারতের জন্য বড় স্বস্তির খবর শেষ ম্যাচে ব্যাটাররা ছন্দে ফিরেছেন। বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে সমালোচনায় থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মার ব্যাটও রান পাচ্ছে নিয়মিত, যা ভারতের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করেছে। তবে স্পিন বিভাগে এখনো আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না ভারত। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল সুবিধা করতে না পারলেও পেস আক্রমণে ভরসা হয়ে আছেন জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। তবে টি-টোয়েন্টির মঞ্চে যেকোনো দিন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ দল। সব সমীকরণ মিলে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাময় এক হাইভোল্টেজ লড়াই।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬