বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

Image

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়, কৌশল ও অন্যান্য অ-প্রযুক্তি বিভাগেও এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়া ‘গ্র্যাড’ (গুগলার রিভিউস অ্যান্ড ডেভেলপমেন্ট)-এ এআই ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে। কয়েকজন কর্মী জানিয়েছেন, তাদের দৈনন্দিন কাজে এআই টুল ব্যবহার করতে বলা হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুনে প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেগান কাচোলিয়া প্রকৌশলীদের এআই ব্যবহারে উৎসাহ দিয়ে ইমেইল পাঠান। এখন সেই নীতি আরও বিস্তৃত হচ্ছে। অ-প্রযুক্তি কর্মীদের কৌশলগত নথি তৈরি, বিক্রয় কল বিশ্লেষণ এবং গ্রাহক তথ্য তৈরিতে এআই ব্যবহার করতে বলা হয়েছে।

কিছু বিক্রয়কর্মী জানিয়েছেন, ফোন কল রেকর্ড করে স্বয়ংক্রিয়ভাবে নোট তৈরি করে—এমন অভ্যন্তরীণ এআই টুল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও কোথাও সাপ্তাহিক ব্যবহারের লক্ষ্যও ঠিক করে দেওয়া হয়েছে। ক্লাউড বিক্রয় দল ‘ইউডলি’ নামের একটি এআই টুল ব্যবহার করছে, যাতে গ্রাহকের সঙ্গে কথা বলার আগে অনুশীলন করা যায়।

গুগলের সিইও সুন্দর পিচাই আগেই বলেছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এআই গ্রহণ জরুরি। ২০২৫ সালের শেষ প্রান্তিকে কোম্পানির প্রায় ৫০ শতাংশ কোড এআই দ্বারা তৈরি হয়েছে, যা পরে প্রকৌশলীরা যাচাই করেন। তথ্য সুরক্ষার জন্য কর্মীদের নির্দিষ্ট অভ্যন্তরীণ টুল, যেমন ‘ডাকি’ ও ‘গুজ’, ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল একা নয়। মেটা প্ল্যাটফর্মস ও মাইক্রোসফট-ও কর্মমূল্যায়নে এআই দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তি খাতে এআই এখন আর অতিরিক্ত দক্ষতা নয়, বরং মৌলিক চাহিদায় পরিণত হচ্ছে।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬