শুক্রবার । মার্চ ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • দর্শককে আটকে রাখছে দ্য গ্রেট ফ্লাড, কী আছে এই সিনেমায়?

দর্শককে আটকে রাখছে দ্য গ্রেট ফ্লাড, কী আছে এই সিনেমায়?

Image

মুক্তির পর থেকেই কিম বায়ং উ পরিচালিত নতুন সিনেমা দ্য গ্রেট ফ্লাড নিয়ে আলোচনা থামছেই না। নেটফ্লিক্সে গত ১৯ ডিসেম্বর মুক্তির পর অল্প সময়ের মধ্যেই এটি দর্শকের নজর কাড়ে এবং এখন প্ল্যাটফর্মটির বিদেশি ভাষার সিনেমার তালিকার শীর্ষে অবস্থান করছে। যদিও সমালোচকদের মতে এটি গত বছরের অন্যতম সেরা ডিজাস্টার থ্রিলার।

এক বিধ্বংসী বন্যার পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে পানিতে ভেসে থাকা একটি অ্যাপার্টমেন্টে আটকে পড়া কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিউল শহরের ভয়াবহ প্লাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাপ্রতিষ্ঠানে আটকা পড়ে গুন আন না, কিম দা মি এবং সন হে জু, পার্ক হ্য সু। ক্রমেই বাড়তে থাকা পানির মধ্যে তারা দুজন উদ্ধার পাওয়ার চেষ্টা চালায়।

পরিচালক কিম বায়ং উ বলেন, সিনেমায় পানির দ্বৈত রূপ তুলে ধরা হয়েছে। পানি যেমন জীবনের উৎস, তেমনি ধ্বংসের প্রতীকও। তার ভাষায় পানি আমাদের দেহের বড় অংশের উপাদান এবং এটি নানা রূপ নিতে পারে। শুরুতে পানিকে শুধু একটি বিপর্যয় মনে হলেও গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এর অর্থ বদলে যায়।

অভিনেত্রী কিম দা মি জানান, চিত্রনাট্য প্রথম পড়ার সময় পর্দায় এর বাস্তবায়ন কল্পনা করা তার জন্য কঠিন ছিল। তবে নির্মাতার ওপর পূর্ণ আস্থা ছিল বলেই কাজটি গ্রহণ করেন।

অভিনেতা পার্ক হ্য সু বলেন, তিনিও চিত্রনাট্য পড়ে ভাবছিলেন এটি কতটা বাস্তবসম্মতভাবে তুলে ধরা সম্ভব। প্রকৃতির পরিবর্তন পরিচালক কীভাবে পর্দায় দেখাবেন, সেই কৌতূহলই তাকে এই সিনেমার প্রতি আকৃষ্ট করেছে।

জলমগ্ন দৃশ্যগুলো ধারণের জন্য মাসব্যাপী প্রস্তুতি নিতে হয়েছে অভিনয়শিল্পীদের। পরিচালক জানান, পানির মধ্যে অভিনয়ের জন্য সবাইকে স্কুবা ডাইভিং এবং সাঁতার শেখার প্রশিক্ষণ নিতে হয়েছে। কয়েক মাস আগে একসঙ্গে এই প্রস্তুতি শুরু করেন তারা।

সূত্র: কোরিয়া টাইমস

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
দর্শককে আটকে রাখছে দ্য গ্রেট ফ্লাড, কী আছে এই সিনেমায়? - crd.news