বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইসরায়েলি হামলাকে পাত্তাই দিচ্ছে না ইরানীরা: খুলছে অফিস, হচ্ছে স্বাভাবিক সবকিছুই

ইসরায়েলি হামলাকে পাত্তাই দিচ্ছে না ইরানীরা: খুলছে অফিস, হচ্ছে স্বাভাবিক সবকিছুই

Image

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ফেরানোর উদ্যোগ নিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা থাকলেও ধীরে ধীরে অফিস আদালত চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সরকার জানিয়েছে, আগামী রবিবার থেকে সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রম আবার শুরু হবে। তেহরান প্রদেশে প্রথম ধাপে প্রায় ২০ শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী অফিসে গিয়ে দায়িত্ব পালন করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকে পুরুষ কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন। তবে নারী কর্মীরা ঘরে বসেই কাজ করবেন। কিছু ব্যাংকের কার্যক্রমও চালু থাকবে।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। সংঘাতের কারণে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। পরিস্থিতি সামাল দিতে এখন ধীরে ধীরে সরকারি কাজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর পরও কিছু জরুরি সেবা চালু ছিল। মরদেহ দাফনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, মিউনিসিপ্যালিটি, মেডিকেল সেন্টার, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর কার্যক্রম চলছিল। সরকার জানিয়েছে, এসব কার্যক্রম আগের মতোই চলবে।

তেহরানের প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, এই প্রদেশের ব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাদের রোববার থেকে অফিসে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।

এর পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে শুরু করেছে। ঝুঁকি পুরোপুরি না কাটলেও কয়েকটি এয়ারলাইনস সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে।

এমিরেটস এয়ারলাইনস গত বৃহস্পতিবার থেকে আবার ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ওই দিন দুবাই থেকে প্রায় ৩০ হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তারা পুরোপুরি কার্যক্রম চালুর চেষ্টা করছে।

একই ধরনের ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারলাইনসও। এছাড়া ভারতের এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।

তবে রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকায় অনেক দেশ এখনো তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট। আকাশে ক্ষেপণাস্ত্রের উপস্থিতির কারণে সেটি মাঝপথ থেকে ফিরে আসে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬