বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

Image

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ ৩২ হাজার। তিন বছর আগে এখানেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ভারতের। এবার সেই মাঠেই আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামছে স্বাগতিকরা।

আজকের ফাইনাল ম্যাচে দুদলের সামনেই রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। আবার কোনো দল টানা শিরোপা ধরেও রাখতে পারেনি। পাশাপাশি দুইবারের বেশি চ্যাম্পিয়ন হওয়ার নজিরও নেই। ভারত আজ জিততে পারলে এই তিনটি রেকর্ডই ভেঙে নতুন ইতিহাস গড়বে।

অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। এর আগে ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে তারা।

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় ছিলেন ওপেনার ফিন অ্যালেন। অন্যদিকে স্বাগতিক ভারতও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে উঠেছে।

ভারতের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সঞ্জু স্যামসন। শেষ দুই ম্যাচে তিনি করেছেন যথাক্রমে অপরাজিত ৯৭ ও ৮৯ রান। বোলিং বিভাগে দলের বড় ভরসা জাসপ্রিত বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার একটি দারুণ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তী এখনো সেরা ছন্দে নেই। তারপরও দল হিসেবে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে তারা।

ফাইনাল ম্যাচটি হবে লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি ব্যাটিং সহায়ক পিচে। তবে পেসারদের জন্যও কিছুটা সহায়ক থাকতে পারে পিচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা খুব কম। প্রয়োজনে একটি অতিরিক্ত দিনও রাখা হয়েছে। দুই দিন মিলেও যদি অন্তত ১০ ওভারের ম্যাচ শেষ করা না যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আজকের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, নতুন ইতিহাস লেখারও মঞ্চ। আহমেদাবাদে আজ ভারত তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়বে নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে সেটিই দেখার পালা।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬