বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে মহানবী (সা.)

দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে মহানবী (সা.)

Image

দারিদ্র্য ও বেকারত্বের সমস্যা শুধু আধুনিক বিশ্বের নয়, অতীতেও ছিল। রসুল (সা.) এর সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এ ক্ষেত্রে তাঁর প্রথম নির্দেশনা ছিল-বেকার ব্যক্তিরা বসে না থেকে যেকোনো ধরনের কাজ ও পেশায় নিয়োজিত থাকা। নবীরাও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। তাঁরা মানুষের সামনে কর্মের এবং হালাল উপার্জনের উচ্চমানের আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন। যেমন রসুল (সা.) হজরত দাউদ (আ.)-এর ক্ষেত্রে বলেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায়নি। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে খেতেন’ (সহিহ বুখারি)।

কোনো বৈধ কাজই তুচ্ছ নয়

রসুল (সা.) সব (বৈধ) কর্মকেই সম্মান, মর্যাদা ও গুরুত্বের চোখে দেখতেন। কেননা মানুষের কাছে হাত পাতা এবং তাদের সামনে লাঞ্ছিত হওয়ার চেয়ে নিজে কাজ করে খাওয়াই উত্তম। এ বিষয়টি রসুল (সা.) তাঁর হাদিসে ফুটিয়ে তুলেছেন এভাবে-

‘তোমাদের কেউ যদি পিঠে করে কাঠের বোঝা বয়ে আনে এবং তা বিক্রি করে, যার মাধ্যমে আল্লাহ তার চেহারাকে (ভিক্ষা করার লাঞ্ছনা থেকে) রক্ষা করেন, তার জন্য এটাই উত্তম-মানুষের কাছে হাত পেতে বেড়ানোর চেয়ে। যে হাত পাতার ফলে মানুষ তাকে কিছু দিতেও পারে, আবার নাও দিতে পারে।’ (সহিহ বুখারি)।

অর্থনৈতিক প্রকল্প তৈরিতে উৎসাহ প্রদান

রসুল (সা.) বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প তৈরির ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। তাদের বর্গা চাষের প্রতি উৎসাহিত করেছেন। যেমন দরিদ্র ও নিঃস্ব অবস্থায় মদিনায় আগত মুহাজির মুসলমানদের সঙ্গে আনসার সাহাবীরা করেছিলেন। এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আনসার সাহাবিরা রসুল (সা.)-এর কাছে এসে বললেন, ‘আমাদের এবং আমাদের ভাইদের (মুহাজিরদের) মধ্যে খেজুরের বাগান ভাগ করে দিন।’

নবীজি (সা.) বললেন, ‘না।’

তখন তারা মুহাজিরদের বললেন, ‘আপনারা আমাদের বাগানে কাজ করুন, আমরা আপনাদের বাগানের ফলের মধ্যে অংশীদার করে নেব।’ তখন মুহাজিররা বললেন, ‘আমরা শুনলাম এবং মানলাম; অর্থাৎ তারা এই প্রস্তাবে রাজি হলেন (সহিহ বুখারি)।

স্বনির্ভরতার এক চমৎকার গল্প

দারিদ্র্য ও বেকারত্ব নিরসনের এসব নীতি-আদর্শ ও মূল্যবোধ সাহাবায়ে কেরামের জীবনে দারুণভাবে জাগিয়ে তুলতেন রসুল (সা.)। এ ক্ষেত্রে চমৎকার ও একটি শিক্ষণীয় গল্প ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে।

হজরত আনাস (রা.) বর্ণিত : একবার এক ব্যক্তি এসে নবীজি (সা.)-এর কাছে হাত পাতল। নবীজি (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার ঘরে কি কিছু নেই?’

লোকটি বলল, ‘একটি গালিচা আছে, যার কিছু অংশ আমরা পরিধান করি এবং কিছু অংশ বিছিয়ে রাখি। একটি পাত্রও আছে, তাতে আমরা পানি পান করি।’

নবীজি (সা.) বললেন, ‘সেগুলো আমার কাছে নিয়ে এসো।’

লোকটি সেগুলো নিয়ে এলে মহানবী (সা.) তা হাতে নিয়ে বললেন, ‘এ দুটি কে ক্রয় করবে?’

এক ব্যক্তি বলল, ‘আমি এগুলো এক দিরহামে ক্রয় করব।’

নবীজি (সা.) তখন আরও দুইবার অথবা তিনবার বললেন, ‘কেউ কি এর অধিক মূল্য দেবে?’

আরেকজন বলল, ‘আমি দুই দিরহামে নেব।’

নবীজি (সা.) তখন ওই ব্যক্তিকে জিনিস দুটি দিয়ে তার থেকে দিরহাম দুটি গ্রহণ করলেন। এরপর সেই ব্যক্তিকে তা প্রদান করে বললেন, ‘এক দিরহাম দিয়ে খাবার কিনে পরিবার-পরিজনকে দাও এবং আরেক দিরহামে একটি কুঠারের ফলা কিনে আমার কাছে নিয়ে এসো।’

লোকটি তাই করল। এবার নবীজি (সা.) নিজ হতে সেই লৌহ কুঠারে একটি হাতল লাগিয়ে দিয়ে বললেন, ‘যাও, তুমি এটা দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো এবং পনেরো দিন অতিবাহিত হওয়ার আগে আমার সঙ্গে আর দেখা করবে না।’

লোকটি কুঠার হাতে চলে গেল। কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগল। পনেরো দিন পার হলে সে নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে এলো। ইতোমধ্যে সে দশ দিরহাম উপার্জন করেছে। সে এর থেকে কিছু দিয়ে কাপড় এবং কিছু দিয়ে খাবার কিনল। এবার নবীজি (সা.) তাকে বললেন, ‘ভিক্ষার কারণে কেয়ামতের দিন মুখমণ্ডলে দাগ নিয়ে ওঠার চেয়ে এটাই তোমার জন্য উত্তম।’ এরপর নবীজি (সা.) আরও বললেন, তিন ব্যক্তি ছাড়া কারও জন্য অন্যের কাছে হাত পেতে বেড়ানো বৈধ নয়। ১. প্রচণ্ড দরিদ্র ব্যক্তি, ২. ঋণে জর্জরিত ব্যক্তি এবং ৩. যার ওপর রক্তপণ আছে, অথচ সে তা পরিশোধ করতে অক্ষম। (সুনানে আবু দাউদ : ১৬৪১)।

লেখক: মুহাদ্দিস আবদুল্লাহ আলমামুন আশরাফী , জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম, টঙ্গী, গাজীপুর

Releated Posts

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী…

মার্চ ৪, ২০২৬
জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

 ✒️ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাতের কথা বলা…

মার্চ ৪, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী…

মার্চ ৪, ২০২৬
কমল স্বর্ণের দাম, ভরি কত?

কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ…

মার্চ ৪, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে…

মার্চ ৪, ২০২৬
দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে মহানবী (সা.) - crd.news