সোমবার । মার্চ ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল বা কারও যদি নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। নির্বাচন নিয়ে হাওয়ার উপর অভিযোগ করা ঠিক নয়, এটি গণতান্ত্রিক চর্চা নয়।

তিনি বলেন, পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল আচরণ জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারতের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করা হবে।

তিনি বলেন, এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

Releated Posts

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
মাহে রমজানের সামাজিক বার্তা

মাহে রমজানের সামাজিক বার্তা

 ✒️মো. আবদুল মজিদ মোল্লা পবিত্র রমজান শুধু ব্যক্তিগত পরিশুদ্ধি ও উন্নতির মাস নয়, বরং এটি পুরো সমাজকে এগিয়ে…

মার্চ ১৫, ২০২৬
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ - crd.news