বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইলেকশন হবে ইনশাআল্লাহ: প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইলেকশন হবে ইনশাআল্লাহ: প্রধান নির্বাচন কমিশনার

Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই এবং অন্যদেরকেও ভোট দানে তোমরা উৎসাহিত করবা।

তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক। তরুণরা এনার্জির প্রতীক। তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াজ, তোমাদের যে এনার্জি—এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে।

সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, এই নির্বাচনটা আমি বলে থাকি—এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি, গত ৫৪ বছরে হয় নাই। এই প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে… প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে আইনশৃঙ্খলা বাহিনীসহ, তারা কোনোদিন ভোট দিতে পারতো না; তাদের ভোটের ব্যবস্থা করছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করছি। প্রবাসীদের কথা তো বললামই। আর সরকারি কর্মচারী যারা কনস্টিটুয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করছি।
সর্বোপরি, এবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। সুতরাং এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সাথে তোমাদের যদি অংশগ্রহণ থাকে, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, টু ডেলিভার আ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাআল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব, ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই আমরা এটা করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়েই হবে। সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা, সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।

আইনশৃঙ্খলার বিষয়ে এক প্রশ্নে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুন-খারাবি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে—আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সব সময় ছিল। আগে কি আহসান উল্লাহ মাস্টার খুন হন নাই? এরকম তো অনেক আগে হয়েছে… ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে… ফরমার ফরেন মিনিস্টার, কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। আপনারা ৫ই আগস্ট চব্বিশের সাথে তুলনা করুন। রাতে ঘুমাতে পারতেন? চার-পাঁচ দিন যখন থানাগুলো ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থায় ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যে ভবিষ্যতে যাতে… ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যেই ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাআল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।

Releated Posts

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী…

মার্চ ৪, ২০২৬
জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

 ✒️ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাতের কথা বলা…

মার্চ ৪, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী…

মার্চ ৪, ২০২৬
কমল স্বর্ণের দাম, ভরি কত?

কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ…

মার্চ ৪, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে…

মার্চ ৪, ২০২৬
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইলেকশন হবে ইনশাআল্লাহ: প্রধান নির্বাচন কমিশনার - crd.news