বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নূরাল পাগলার দরবারে হামলা মামলা প্রত্যাহারের আবেদন

নূরাল পাগলার দরবারে হামলা মামলা প্রত্যাহারের আবেদন

Image

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন মামলার বাদী নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।

সোমবার দুপুরে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে এ মামলা প্রত‌্যাহা‌রের আবেদন করেন ব‌লে জানান বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম। আদালত আবেদন গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

শরিফুল ইসলাম বলেন, “নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গত ১৩ ন‌ভেম্বর ৯৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থে‌কে ৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন শিরিন বেগম। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

“পরে মামলার বাদী শিরিন বেগম ও মামলার আসামিদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত হয়। ফলে তি‌নি মামলা প্রত্যাহারের আবেদন ক‌রে‌ছেন।”

স্থানীয়রা জানান, গত ২৩ অগাস্ট গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলা’ মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। এরপর থে‌কে কবর নিচু করার দাবি করে আসছিল আলেম সমাজ।

৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বাজারে বিক্ষোভ শেষে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং গুরুতর আহত ভক্ত রাসেল মোল্লার মৃত্যু হয়।
প‌রে ওই রা‌তেই পু‌লি‌শের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে অভি‌যো‌গে তিন থে‌কে সাড়ে তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন ওই থানার এসআই মো.সে‌লিম।

পরে ৮ সে‌প্টেম্বর নুরাল পাগলার বাড়ি ও দরবা‌রে হামলা, অ‌গ্নিসং‌যোগ, চু‌রি, জখম, হত‌্যা ও কবর থে‌কে লাশ উত্তোলন করে পোড়ানোর অ‌ভি‌যো‌গে অজ্ঞাত পরিচয় সা‌ড়ে ৩ থেকে ৪ হাজার জন‌কে আসামি ক‌রে গোয়ালন্দ ঘাট থানায় বাদি হ‌য়ে মামলা দা‌য়ের করেন দরবা‌রের ভক্ত নিহত রা‌সেলের বাবা আজাদ মোল্লা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, নুরাল পাগ‌লের দরবা‌রে হামলার দিন পু‌লি‌শের ওপর হামলা মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। আর দরবা‌রের নিহত ভক্ত রা‌সেলের বাবা আজাদ মোল্লার মামলায় পু‌লিশ এখন পর্যন্ত ১২ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তার অব‌্যহত র‌য়ে‌ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
নূরাল পাগলার দরবারে হামলা মামলা প্রত্যাহারের আবেদন - crd.news