বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • নোবেল না পাওয়ায় ‘শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নই, ট্রাম্পের তীব্র ক্ষোভ

নোবেল না পাওয়ায় ‘শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নই, ট্রাম্পের তীব্র ক্ষোভ

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রকাশিত এক বার্তায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জানান, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শুধু শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন। একই বার্তায় ট্রাম্প বিশ্বশান্তির স্বার্থে স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেন।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো ওই বার্তায় ট্রাম্প লেখেন, ‘আপনাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে আটটি যুদ্ধ বন্ধ করার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিতে—এ অবস্থায় আমি আর কেবল শান্তির কথা ভেবে চলার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না।’

তিনি বলেন, শান্তি এখনো ‘প্রধান বিষয়’ হিসেবে থাকবে, তবে তিনি এখন ‘যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও উপযুক্ত, সে বিষয়ে ভাবতে পারেন’। স্টোরের দপ্তর এক ইমেইলে এএফপিকে নথিটির সত্যতা নিশ্চিত করেছে। লিখিত এক মন্তব্যে স্টোর জোর দিয়ে বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার দেয় না। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে ব্যাখ্যা করেছি—প্রেসিডেন্ট ট্রাম্পকেও—যা সুপরিচিত, তা হলো এই পুরস্কার একটি স্বাধীন নোবেল কমিটি দিয়ে থাকে।’

ট্রাম্প তার বার্তায় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষাও পুনরায় তুলে ধরেন, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি লেখেন, ‘ডেনমার্ক রাশিয়া বা চীনের হাত থেকে ওই ভূখণ্ড রক্ষা করতে পারে না।’ তিনি প্রশ্ন তোলেন, ‘তাদের সেখানে মালিকানার “অধিকার”ই বা কেন থাকবে? কোনো লিখিত নথি নেই, শুধু কয়েক শত বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল—আমাদের নৌকাও সেখানে ভিড়েছিল।’ তিনি আরো লেখেন, ‘গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’

ট্রাম্প দাবি করে আসছেন, তিনি আটটি যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়ায় গত বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য জোর প্রচার চালিয়েছিলেন। তবে পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। তিনি নৌকায় করে নাটকীয়ভাবে ভেনেজুয়েলা থেকে পালিয়ে গিয়ে গত মাসে অসলোতে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। মাচাদো ওই পুরস্কারটি ট্রাম্পের নামে উৎসর্গ করেন এবং গত সপ্তাহে তার পদকটি ট্রাম্পকে উপহার দেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Releated Posts

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী…

মার্চ ৪, ২০২৬
জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

 ✒️ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাতের কথা বলা…

মার্চ ৪, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী…

মার্চ ৪, ২০২৬
কমল স্বর্ণের দাম, ভরি কত?

কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ…

মার্চ ৪, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে…

মার্চ ৪, ২০২৬
নোবেল না পাওয়ায় 'শান্তির কথা ভেবে' চলতে বাধ্য নই, ট্রাম্পের তীব্র ক্ষোভ - crd.news