বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বিশ্ববাজারে কমে এসেছে আকরিক লোহার দাম

Image

সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার পূর্বাভাসে বিশ্ববাজারে কমে এসেছে আকরিক লোহার দাম| tএকই সঙ্গে ইস্পাত তৈরির কাঁচামাল কোকিং কয়লা ও কোকের দামেও বড় ধরনের পতন দেখা গেছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া মে মাসের আকরিক লোহার ফিউচার শূন্য দশমিক ৫১ শতাংশ কমে টনপ্রতি ৭৭৩ দশমিক ৫ শতাংশ ইউয়ানে লেনদেন হয়েছে। 

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে মানদণ্ড জানুয়ারি চুক্তির দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ১০৩ দশমিক ৯৫ শতাংশ ডলারে নেমে নেমেছে।

স্টিলহোমের তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর পর্যন্ত চীনের বিভিন্ন বন্দরে আকরিক লোহার মোট মজুত আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৮ দশমিক ৮ শতাংশ মিলিয়ন টন।

অন্যদিকে চীনের ইস্পাত কারখানাগুলোতে কার্বন স্টিলের মজুত কমেছে। পরামর্শক প্রতিষ্ঠান মিস্টিল জানায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি প্রধান কার্বন স্টিল পণ্যের মজুত নেমে এসেছে ১৪ দশমিক ৫ মিলিয়ন টনে, যা চলতি বছরের জানুয়ারির শেষের পর সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের খনিগুলো থেকে উৎপাদন বাড়লেও চীনে ইস্পাতের চাহিদা কমে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। এর পেছনে দেশটির দীর্ঘস্থায়ী সম্পত্তি খাতের মন্দা হিসেবে উল্লেখ করেছেন
তারা।

একসময় ইস্পাতের সবচেয়ে বড় ভোক্তা ছিল চীনের সম্পত্তি খাত। তবে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে এ খাত টানা সংকটে রয়েছে। এ সময়ে বাড়ির দাম কমেছে এবং বিক্রিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইস্পাতের দাম স্থিতিশীল রাখতে চীন সরকার ১২ ডিসেম্বর রপ্তানি নিয়ন্ত্রণে একটি লাইসেন্সিং ব্যবস্থা চালুর ঘোষণা দেয়। তবে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের চেয়ারম্যান তাদাশি ইমাই বলেছেন, এই ব্যবস্থা খুব একটা কার্যকর সমাধান আনবে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত রপ্তানিকারক দেশ জাপান অভিযোগ করেছে, চীনা ইস্পাত কোম্পানিগুলো সরকারি ভর্তুকির সুবিধা পাচ্ছে। এতে অতিরিক্ত উৎপাদন ও কম দামে রপ্তানি বাড়ছে, যা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

দালিয়ান এক্সচেঞ্জে অন্যান্য কাঁচামালের দামও কমেছে। কোকিং কয়লার দাম কমেছে ৪ দশমিক শূন্য চার শতাংশ এবং কোকের দাম কমেছে ৩ দশমিক ৩৯ শতাংশ।

মিস্টিলের তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর নিলামে তোলা কোকিং কয়লার প্রায় ৪৭ দশমিক ৭ শতাংশ চালান ক্রেতা পায়নি, যা চাহিদা কমার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে অধিকাংশ ইস্পাত পণ্যের দাম কমেছে। রিবার ১ দশমিক শূন্য দুই শতাংশ, হট-রোল্ড কয়েল শূন্য দশমিক ৭৬ শতাংশ এবং স্টেইনলেস স্টিল শূন্য দশমিব ১২ শতাংশ কমেছে। তবে ওয়্যার রডের দাম বেড়েছে ২.৫৭ শতাংশ।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
বিশ্ববাজারে কমে এসেছে আকরিক লোহার দাম - crd.news