মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক নিরাপত্তা সংস্কারের নতুন উদ্যোগ ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক নিরাপত্তা সংস্কারের নতুন উদ্যোগ ঘোষণা

Image

সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের নতুন উদ্যোগ ঘোষণা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত গ্রীষ্মে প্রস্তাবিত সংস্কার তার নিজের দলের বিদ্রোহী এমপিদের বাধায় আটকে যায়।

সোমবার এ ঘোষণা দিবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ভাষণের অংশে বলা হয়েছে, গত সপ্তাহের বাজেটে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় কর বাড়ানোর প্রস্তাবের পর তিনি নতুন করে এ বিষয়ে বক্তব্য রাখবেন। বাজেট বাজারে ইতিবাচক সাড়া পেলেও কনজারভেটিভ বিরোধীরা তীব্র সমালোচনা করেছে।

কনজারভেটিভরা অভিযোগ করেছে, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস বাজেটের আগে দেশের আর্থিক অবস্থা ভুলভাবে উপস্থাপন করেছেন। তবে রিভস রবিবার দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ অস্বীকার করেন।

জনমত জরিপে দেখা যাচ্ছে, লেবার সরকার প্রবৃদ্ধি বাড়াতে ব্যর্থতার অভিযোগসহ নানা ইস্যুতে চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে স্টারমার সোমবার তার সরকারের অর্থনৈতিক নীতি রক্ষা করবেন এবং সামাজিক নিরাপত্তা সংস্কারের প্রসঙ্গে ফিরবেন।

তিনি ভাষণে বলবেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে যে কল্যাণ রাষ্ট্র মানুষকে শুধু দারিদ্র্যে নয়, কর্মহীনতার ফাঁদেও ফেলছে।’

তরুণদের জন্য শিক্ষানবিশ কর্মসূচিতে বিনিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলবেন, ‘আমাদের কল্যাণ রাষ্ট্রকেও সংস্কার করতে হবে।’

ব্রিটেনে বর্তমানে রেকর্ড সংখ্যক তরুণ দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে কর্মবাজারের বাইরে রয়েছে। স্টারমার বলবেন, ‘যদি কাউকে শুধু নিউরোডাইভারজেন্ট বা প্রতিবন্ধী হওয়ার কারণে বাদ দেওয়া হয়, তবে তারা দশকের পর দশক কর্মহীনতা ও নির্ভরতার চক্রে আটকে যায়।’

তিনি আরও বলবেন, ‘এটি দেশের অর্থনীতির ক্ষতি করে, উৎপাদনশীলতার জন্যও ক্ষতিকর এবং সবচেয়ে বড় কথা এটি দেশের সম্ভাবনা ও সুযোগকে নষ্ট করে।’

কল্যাণ ব্যবস্থার প্রসঙ্গে তিনি যোগ করবেন, ‘তরুণদের সম্ভাবনাকে আটকে রাখে এমন প্রণোদনা আমাদের বাদ দিতে হবে।’

স্টারমার ব্যবসায়িক খাতে নিয়মকানুন শিথিল করার পদক্ষেপও ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

গত গ্রীষ্মে সরকারকে প্রতিবন্ধী ও অসুস্থতার ভাতা কমানো বিষয়ক সামাজিক নিরাপত্তা সংস্কারের আগের প্রস্তাব থেকে পিছু হটতে হয়। কারণ, লেবার দলের ১২০ জনের বেশি এমপি বিদ্রোহ করেছিলেন।

তার নিজের দলের অনেক এমপি অভিযোগ করেছেন, স্টারমারের নেতৃত্ব মূলত ডানপন্থী, অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান ঠেকাতে মনোযোগী। এতে লেবারের ঐতিহ্যবাহী কেন্দ্র-বামপন্থী নীতির সঙ্গে তার নেতৃত্বের অমিল তৈরি হয়েছে।

Releated Posts

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
মাহে রমজানের সামাজিক বার্তা

মাহে রমজানের সামাজিক বার্তা

 ✒️মো. আবদুল মজিদ মোল্লা পবিত্র রমজান শুধু ব্যক্তিগত পরিশুদ্ধি ও উন্নতির মাস নয়, বরং এটি পুরো সমাজকে এগিয়ে…

মার্চ ১৫, ২০২৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক নিরাপত্তা সংস্কারের নতুন উদ্যোগ ঘোষণা - crd.news