শুক্রবার । মার্চ ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ভয়াবহ ফ্লাইট বিপর্যয় ভারতে

Image

ভারতের বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এবার পিছু হটেছে। পাইলটের বাধ্যতামূলক সাপ্তাহিক বিশ্রাম নীতি বাতিল করেছে তারা। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চলা সাম্প্রতিক ফ্লাইট পরিচালনা সঙ্কট মোকাবেলা করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার উড়ান-কর্মীদের কর্মঘণ্টার নিয়মের গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাহার করে নেয় ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট-জেনারেল অফ সিভিল এভিয়েশন। এই নিয়মের প্রথম ধাপ কার্যকর হয়েছিল গত ১ জুলাই থেকে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, সাপ্তাহিক বিশ্রামের পরিবর্তে কোনো ছুটি (যেমন, নৈমিত্তিক বা অর্জিত ছুটি) ব্যবহার করা যাবে না।

শুক্রবার বিকেলে একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বর্তমানে যে কার্যক্রমগত সমস্যা চলছে এবং বিভিন্ন বিমান সংস্থার পক্ষ থেকে তাদের পরিষেবা মসৃণ ও স্থিতিশীল রাখার যে আবেদন এসেছে, সেই কথা মাথায় রেখে উপরিউক্ত বিধানটি পর্যালোচনা করা জরুরি বলে মনে করা হয়েছে।

আজকের এই সংশোধনের ফলে বিমান সংস্থাগুলির জন্য পাইলট এবং কেবিন ক্রুদের রোস্টারিংর ক্ষেত্রে বড় সুবিধা এল। এখন থেকে, সাপ্তাহিক বিশ্রাম এবং উড়ান-কর্মীর নেওয়া অন্য কোনো ছুটির (যেমন অর্জিত ছুটি) মধ্যে আর কোনো পার্থক্য করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, এখন একজন পাইলট যদি ৪৮ ঘণ্টার জন্য অর্জিত ছুটি নেন, তবে নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী সেই সময়টিকেও তার বাধ্যতামূলক সাপ্তাহিক বিশ্রাম হিসেবে গণ্য করা হবে। এই পদক্ষেপের ফলে কর্মীর অভাবজনিত কারণে ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি সামাল দেওয়া অনেক সহজ হবে।

পাশাপাশি, নাইট-টাইম ফ্লাইটের ক্ষেত্রেও সাময়িক ছাড় বা অব্যাহতি দেয়া হয়েছে। এটা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সময়ের মধ্যে বিমান সংস্থাটিকে প্রতি ১৫ দিনে একবার করে পর্যালোচনার সম্মুখীন হতে হবে। নিয়মের সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করতে ৩০ দিনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ দাখিল করতে হবে।

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
ভয়াবহ ফ্লাইট বিপর্যয় ভারতে - crd.news