বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মবোক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে ভেসে আসি নাই: মির্জা আব্বাস

মবোক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে ভেসে আসি নাই: মির্জা আব্বাস

Image

মবোক্রেসি সব জায়গায় চলে না। চলা উচিতও নাহ। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই-এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। অভিযোগে তিনি বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।’

এছাড়াও তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান তিনি।

এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া মঙ্গলবারের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করার চেষ্টা করে, তবে তার দায় তাকেই নিতে হবে।’

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।’

এসময় মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

যে কোনো ধরনের উসকানিতে কান না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান, নিজেদেরকে যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।’

সুত্রঃ ইত্তেফাক 

Releated Posts

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো…

মার্চ ৫, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১…

মার্চ ৫, ২০২৬
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।  সভার…

মার্চ ৫, ২০২৬
ঈদের ছুটি বেড়ে ৭ দিন

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ…

মার্চ ৫, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।…

মার্চ ৫, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯…

মার্চ ৫, ২০২৬
মবোক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে ভেসে আসি নাই: মির্জা আব্বাস - crd.news