বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • শাহজাহান চৌধুরীর ‘রাষ্ট্রবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা, গ্রেপ্তার দাবি: জাসদ

শাহজাহান চৌধুরীর ‘রাষ্ট্রবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা, গ্রেপ্তার দাবি: জাসদ

Image

জামায়াতে ইসলামীর এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।

নেতারা বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন— নির্বাচন ঘিরে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে’— যা শুধু নির্বাচনব্যবস্থার প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জই নয়, বরং দেশের সংবিধান, সার্বভৌমত্ব, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ভয়ংকর উস্কানি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রকাশ্য স্বীকারোক্তি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে মনে করে—এই বক্তব্য কেবল অবৈধ অস্ত্র ও অর্থের রাজনীতি দ্বারা নির্বাচন প্রক্রিয়াকে বিপর্যস্ত করার হুমকি নয়, বরং দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাবকে উৎসাহিত করার নীলনকশা। প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার এই প্রকাশ্য আহ্বান রাষ্ট্রবিরোধী অপরাধ, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার অপচেষ্টা।

নেতারা বলেন, আমরা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই ও তাকে অবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ, নির্বাচন ষড়যন্ত্র, অবৈধ অর্থ-অস্ত্র আমদানির হুমকি এবং প্রশাসনকে দুর্নীতির পথে প্ররোচিত করার অভিযোগে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বাংলাদেশ জাসদ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশে নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে, সংবিধানের আলোকে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তত্ত্বাবধানে— কোনো বিদেশি অস্ত্র, বস্তা বস্তা টাকা বা দুর্নীতিগ্রস্ত ষড়যন্ত্রের ছায়ায় নয়। নির্বাচনী মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিদেশি শক্তির প্রভাবের স্থান নেই। রাষ্ট্রের আইন, সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান না করে যারা উল্টো ষড়যন্ত্রের রাজনীতি করছে, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
শাহজাহান চৌধুরীর ‘রাষ্ট্রবিরোধী’ মন্তব্যের তীব্র নিন্দা, গ্রেপ্তার দাবি: জাসদ - crd.news