মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ‘স্ট্রেঞ্জার থিংস’-এর প্রোমোয় কোচ রোহিত শর্মা, ভাইরাল নেটফ্লিক্স ভিডিও ঘিরে জল্পনা

‘স্ট্রেঞ্জার থিংস’-এর প্রোমোয় কোচ রোহিত শর্মা, ভাইরাল নেটফ্লিক্স ভিডিও ঘিরে জল্পনা

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। সম্প্রীতি ৩৮ বছর বয়সী ভারতীয় ব্যাটার আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।

তবে ‘নেটফ্লিক্স’-এর একটি ওয়েব সিরিজের নতুন প্রোমোয় দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তারপর রোহিতকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রোমোর ভিডিও রোহিতকে দেখে উৎসাহিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভিডিও প্রকাশের পর ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দ্বিতীয় অধ্যায়ের প্রোমোয় রোহিতকে দেখা গিয়েছে কোচের ভূমিকায়। যদিও তাতে রয়েছে অধিনায়ক রোহিতের ছাপ। নিজের দলকে তিনি প্রস্তুত করছেন ‘ফাইনাল’ বলে। খেলার আগে সাজঘরে অধিনায়কেরা যে ভাবে দলকে তাতান, রোহিতকে সেই ভূমিকায় দেখা গিয়েছে প্রোমোয়।

ক্রিকেটের সঙ্গে জনপ্রিয় সিরিজটির মেলবন্ধন চমকে দিয়েছে দর্শকদের। প্রোমোয় রোহিতের দলের খেলোয়াড়দের বলিউডের একটি পরিচিত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। একবার বিদেশ সফরে শ্রেয়স আয়ার এবং শার্দূল ঠাকুরের সঙ্গে একই গানে নেচেছিলেন রোহিত।

সাজঘরে রোহিত ঢুকে খেলোয়াড়দের গম্ভীর মুখে বলেছেন, ‘বয়েজ, ফিনালে আসছে। শুধু তোমাদের কেরিয়ার নয়, পুরো জীবনটাই ওলটপালট হয়ে যেতে পারে। শুনে মনে হতে পারে, কোনও বড় ম্যাচের কথা বলছেন ভারতের সাবেক অধিনায়ক। রোহিত এক ক্রিকেটারকে হেলমেট খুলতে বাধা দেন। সতর্ক করে বলেন, এই হেলমেটও তোমাদের বাঁচাতে পারবে না।

প্রতিপক্ষ মস্তিষ্কের এমন খেলা খেলতে পারে, যা তোমরা কল্পনা করতে পারছ না। সে সময় এক খেলোয়াড়কে বলতে শোনা গিয়েছে, এই জন্যই উনি অনেক দিন দ্বিশতরান করতে পারেননি। তা শুনে রোহিত মজা করে বলেন, আমি দ্বিশতরান করেছি। কিন্তু তোমাদের প্রতিপক্ষ যে কোনও দিক থেকে আঘাত হানতে পারে। মাঠের ভিতর দিয়ে, দেওয়াল ভেঙে, এমনকি ছাদ ভেঙেও আক্রমণ করতে পারে। ঠিক সেই সময়ে সাজঘরের আলো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো করে জ্বলতে-নিভতে শুরু করে। ক্রিকেট থেকে ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ঢুকে পড়ে প্রোমো।

এরপর একটি কিট ব্যাগ এনে রোহিত বলেন, কিটটি নিজের হাতে বানিয়েছে স্টিভ।’ এক তরুণ খেলোয়াড় উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, স্টিভ স্মিথ? সঙ্গে সঙ্গে রোহিত সংশোধন করেন, স্মিথ নয়, হ্যারিংটন। জনপ্রিয় চরিত্র স্টিভ হ্যারিংটনের নাম উল্লেখ করেন রোহিত। দেখা যায় কিট ব্যাগের মধ্যে থাকা পোশাকগুলি অনেকটা সিরিজের চরিত্রদের ব্যবহৃত পোশাকের মতো দেখতে। রহস্যের পর্দা ওঠে যখন এক খেলোয়াড় প্রশ্ন করেন, ‘রোহিতভাই, প্রতিপক্ষ কে? রোহিত বলেন দেন, ভেকনা। স্পষ্ট হয়ে যায়, রোহিতের ফিনালে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের লড়াই।

Releated Posts

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
মাহে রমজানের সামাজিক বার্তা

মাহে রমজানের সামাজিক বার্তা

 ✒️মো. আবদুল মজিদ মোল্লা পবিত্র রমজান শুধু ব্যক্তিগত পরিশুদ্ধি ও উন্নতির মাস নয়, বরং এটি পুরো সমাজকে এগিয়ে…

মার্চ ১৫, ২০২৬
‘স্ট্রেঞ্জার থিংস’-এর প্রোমোয় কোচ রোহিত শর্মা, ভাইরাল নেটফ্লিক্স ভিডিও ঘিরে জল্পনা - crd.news