বুধবার । এপ্রিল ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল ‘গণতন্ত্র মঞ্চ’

১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল ‘গণতন্ত্র মঞ্চ’

Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

১৪০ তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন, বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা গণতন্ত্র মঞ্চের ছয় সংগঠন একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।’

তিনি বলেন, ‘নতুনভাবে গণতন্ত্র মঞ্চসহ কোনো নির্বাচনী জোট হতে পারে।এমনকি এই জোটের আরও বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে আমরা তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে আমরা ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব এবং ৩০০ আসনের মধ্যে আজকে আমরা ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী বলেন, ‘আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে, তা হলে এক ধরনের সমঝোতার ভিত্তিতে সেটা বৃদ্ধি করব বা কমাব। পরে প্রথম দফা তালিকা পড়ে শোনান রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ইসলাম ভূঁইয়া। এ সময় মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন…

এপ্রিল ১৫, ২০২৬
মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

এপ্রিল ১৫, ২০২৬
স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো এই দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান…

এপ্রিল ১৫, ২০২৬
দ্বিতীয় দফার আলোচনাতেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স

দ্বিতীয় দফার আলোচনাতেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় আবারও নেতৃত্ব দিতে…

এপ্রিল ১৫, ২০২৬
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারা দেশে শুরু আজ থেকে হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু…

এপ্রিল ১৫, ২০২৬
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ কর্মচারী। তাদের…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ আবার শুরু হতে পারে বলে দ্য নিউ ইয়র্ক পোস্টকে…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।  এ ছাড়া…

এপ্রিল ১৫, ২০২৬
আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি

আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি

আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা…

এপ্রিল ১৫, ২০২৬
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল ‘গণতন্ত্র মঞ্চ’ - crd.news