বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স 

Image

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দেওয়ার পর তিনি বৈঠক থেকে চলে যাচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভ্যান্স ইঙ্গিত দেন যে, তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি। এটি আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখার বিষয়, ইরান এটি গ্রহণ করে কি না।’

ভ্যান্স বলেন, মূল বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে। ইরান জোর দিয়ে বলে আসছে যে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, ইরান সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে এবং এর আগের বছরেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলা চালায়। 

ভ্যান্স বলেন, ‘আমরা স্পষ্টভাবে এমন একটি প্রতিশ্রুতি ইরানের কাছ থেকে দেখতে চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং এমন কোনো উপায় বা প্রযুক্তিও অর্জন করবে না, যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম করে।’

তিনি বলেন, ‘প্রশ্নটা খুবই সহজ, তাহলো  ‘আমরা কি ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে একটি মৌলিক অঙ্গীকার দেখতে পাচ্ছি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না- শুধু এখন নয়, শুধু দুই বছর পর নয়, বরং দীর্ঘমেয়াদে?’

তিনি বলেন, ‘আমরা এখনও তা দেখিনি। আমরা আশা করি যে আমরা দেখব।’

ইসলামাবাদের একটি বিলাসবহুল হোটেলে, যেখানে দুই পক্ষ বৈঠক করেছে, সেখানে দেওয়া সংক্ষিপ্ত মন্তব্যে ভ্যান্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে কোনো মতবিরোধের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

তিনি জোর দিয়ে বলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শনিবার ওয়াশিংটনে বলেছিলেন যে দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না- তা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।
ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, আমরা বেশ নমনীয় ছিলাম। আমরা যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

তিনি বরেন, ‘আমরা তা-ই করছিলাম এবং দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।’

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬