রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

Image

 ✒️শায়খ আহমাদুল্লাহ

মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে স্বভাবতই বিভিন্ন উৎসব, আনন্দ ও উদ্যাপনের উপলক্ষ্য থাকে। ইসলাম মানুষের স্বভাবত আনন্দকে নিষিদ্ধ করে না; বরং তা সুশৃঙ্খল, শালীন এবং আল্লাহভীতির সীমার মধ্যে উদ্যাপনের কথা বলে। যেমন বাংলার একটি ঐতিহ্যবাহী ফসল উৎসব নবান্ন। নতুন ধান ঘরে ওঠার সময় পিঠা, পায়েস ইত্যাদির আয়োজন করা গ্রামীণ ঐতিহ্যের অংশ। এতে বিশ্বাস বা কর্মগত এমন কোনো বিষয় নেই, যা ইসলামের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এ ধরনের আয়োজন ইসলামে নিষিদ্ধ নয়। রসুল (সা.)-এর সময়েও প্রাচীন আরব্য সংস্কৃতির কোনো অনুষঙ্গ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হলে তিনি সেটাকে নিষেধ করতেন না। তবে কোনো উৎসব যখন এমন বিশ্বাস, প্রতীক ও আচারের বাহক হয়ে ওঠে, যা ইসলামি আকিদা ও তাওহিদের সঙ্গে সাংঘর্ষিক, তখন তা আর কোনো মুসলিমের জন্য স্বভাবত আনন্দের বিষয় থাকে না। বরং তা তার জন্য পরিহার্য বিষয়ে পরিণত হয়।

পয়লা বৈশাখ ও এর ক্রমবিকাশের ইতিহাস অনুসন্ধান করলে আমরা এর তিনটি স্তর পাই। প্রাচীনকালে এটি ছিল মূলত জমিদারি আমলের খাজনা আদায়ের দিন। বছর শেষে প্রজাদের থেকে পাওনা মিটিয়ে জমিদাররা বৈশাখের প্রথম দিনে মিষ্টিমুখ করাতেন। পরে জমিদারিপ্রথা বিলুপ্ত হলে এটি হালখাতার উৎসবে রূপ নেয়। পাড়ামহল্লা ও গ্রামগঞ্জের ব্যবসায়ীরা বকেয়া আদায়ের উদ্দেশ্যে ক্রেতাদের আমন্ত্রণ জানাতেন এবং মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়ন করতেন। এটা ছিল নিছক সামাজিক একটি উৎসব। কিন্তু পয়লা বৈশাখ উদ্যাপের আধুনিক যে রূপ আমরা দেখছি, তার গোড়াপত্তন হয় ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কিছু শিক্ষক-শিক্ষার্থীর উদ্যোগে (উইকিপিডিয়া)। প্রথমে এর নাম দেওয়া হয়েছিল আনন্দ শোভাযাত্রা। কিছুদিন যেতে না যেতেই এর নাম পরিবর্তন করে দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। আয়োজকদের ব্যাখ্যামতে মঙ্গল শোভাযাত্রার মানে হলো, মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা। যেটির সঙ্গে বিশ্বাসের সরাসরি সম্পর্ক রয়েছে। সম্প্রতি এর নাম পরিবর্তন হয়ে আবার আনন্দ শোভাযাত্রা হয়েছিল, এ বছর হয়তো বৈশাখী শোভাযাত্রা নামে উদ্যাপিত হবে।

এদিন ঢোলতবলার তালে তালে দেবদেবীর বাহন ও বিভিন্ন জীবজন্তুর মুখোশ নিয়ে যে র‌্যালি বের করা হয়, তার মূল উদ্দেশ্য অমঙ্গল দূর করে মঙ্গলের আবাহন করা। বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে, এসব মূর্তি ও মুখোশ স্রেফ আর্ট ও সৌন্দর্যের জন্য বহন করা হয়। বাস্তবতা হলো, আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক, চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষকদের নানা সময়ে দেওয়া এ-সম্পর্কিত বক্তব্যগুলোকে একত্র করলে নিশ্চিত হতে পারবেন যে এগুলো স্রেফ আর্টের জন্য করা হয় না। তাদের মতানুসারে এ শোভাযাত্রা বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণের জন্য। অথচ মঙ্গল ও অমঙ্গলের একমাত্র মালিক মহান আল্লাহ। কলকাতার আনন্দবাজার পত্রিকা ২০১৮-এর ১৫ এপ্রিল একটি প্রতিবেদন করেছিল, শিরোনাম ছিল ‘ঢাকার পয়লা যেন অষ্টমীর একডালিয়া’।

খ্রিস্টানরা ঈসা (আ.) ও তাঁর মা মারইয়াম (আ.)-কে উপাসনা করে এবং তাঁদের কাছে কল্যাণ প্রার্থনা করে। মহান আল্লাহ সুরা মায়িদার ১৭ নম্বর আয়াতে এ বিশ্বাসের অসারতা স্পষ্টভাবে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ যদি মারইয়ামতনয় ঈসা, তাঁর মাতা এবং সমগ্র বিশ্বের সবাইকে ধ্বংস করতে চান, তবে তাঁকে প্রতিরোধ করার ক্ষমতা কার আছে? উত্তর সুস্পষ্ট, কউ নেই। সুতরাং যাদের নিজেদের অস্তিত্বই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল, তাদের উপাসনা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা নিজেদেরই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়, তারা অন্যদের কীভাবে রক্ষা করবে? অতএব কল্যাণ ও মঙ্গলের একমাত্র মালিক মহান আল্লাহ। তা ছাড়া এ শোভাযাত্রায় ব্যবহৃত প্রতিটি প্রতীকই কোনো না কোনো অমুসলিমি বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। একজন মুসলিমের জন্য এমন বিশ্বাস রাখা সরাসরি শিরকের শামিল। পয়লা বৈশাখ উদ্যাপনের নামে এমন আরও অনেক কিছু প্রচলিত আছে যা মুসলিম ধর্মবিশ্বাস এবং ধর্মীয় কৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে। জুমার মিম্বর থেকে

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬