বুধবার । সেপ্টেম্বর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

ফের পারিবারিক ঝামেলায় জড়ালেন হানসিকা, ভাইয়ের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

Image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি তার ভাইয়ের স্ত্রী তথা টেলিভিশন অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। মুম্বাইয়ের একটি সেশন কোর্টে দায়ের করা এই আবেদনে হানসিকা দাবি করেছেন, মুসকান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও তার ভাই প্রশান্ত মোতওয়ানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

মানহানির ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি হানসিকা আদালতের কাছে অনুরোধ করেছেন যাতে মুসকান ভবিষ্যতে তার বিরুদ্ধে আর কোনো মন্তব্য করতে না পারেন এবং জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন।

মামলার আবেদনে বলা হয়েছে, এই বিতর্কের মূলে রয়েছে ২৭ লাখ রুপির একটি ঋণের বিরোধ। হানসিকার দাবি, প্রশান্তের সঙ্গে বিয়ের সময় মুসকান এই অর্থ ধার নিয়েছিলেন, যা বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ফেরত দেননি। এই পাওনা টাকা যাতে দিতে না হয়, সেই উদ্দেশ্যেই মুসকান তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অভিনেত্রী আরও স্পষ্ট করেছেন যে, ভাইয়ের দাম্পত্যজীবনে তার হস্তক্ষেপ ছিল নগণ্য এবং তিনি তাদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতেন না। ফলে তাদের ব্যক্তিগত কলহ সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা ছিল না।

এর আগে মুসকান ন্যান্সি জেমস তার স্বামী ও হানসিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌতুক হয়রানির অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করেছিলেন। তার দাবি ছিল, বিয়ের সময় দামি উপহারের দাবি এবং ক্রমাগত মানসিক চাপের কারণে তিনি ‌‌‘বেল’স পালসি’ নামক স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন। তবে হানসিকা এসব অভিযোগ অস্বীকার করে মুম্বাই হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেছেন। বর্তমানে আন্ধেরির একটি ম্যাজিস্ট্রেটের আদালতেও মুসকানের বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা চলছে।

হানসিকার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিগত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে তার নামে চলা কুৎসা এবং চরিত্রহননের চেষ্টায় তিনি গভীরভাবে ব্যথিত। তার দাবি, ভাইয়ের দাম্পত্য বিবাদের সুযোগ নিয়ে তাকে অন্যায়ভাবে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে দেওয়া হয়েছে। নিজের সুনাম রক্ষা করতে এবং সত্য প্রতিষ্ঠার জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন। 

উল্লেখ্য, ২০২০ সালে প্রশান্ত ও মুসকানের বিয়ে হলেও ২০২২ সাল থেকে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান। অপরদিকে, হানসিকা নিজেও ২০২২ সালে বিয়ের পর থেকে আলাদা সংসার করছেন। সম্প্রতি স্বামী সোহেল কাঠুরিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অভিনেত্রীর। 

জানা গেছে, দিন্দোশি সেশন কোর্টে এই মানহানির মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া ডট কম

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬