বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে- মিন্টু

অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে- মিন্টু

Image

বিএনপির ভাইস চেয়ারম্যান ও শীর্ষ ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষমতায় গেলে দ্রুতগতিতে অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। তিনি বলেন, বর্তমানে অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, দীর্ঘদিন কারাগারে রাখা হচ্ছে। এর ফলে বহু ব্যবসায়ী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যার সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগ ও উৎপাদনে। বিএনপি আসন্ন নির্বাচনে জনরায় নিয়ে সরকার গঠন করলে এ পরিস্থিতির অবসান ঘটবে।

বিএনপির এই শীর্ষ নেতা ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রানীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান মিলিয়ে তাঁদের একটি বিস্তৃত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশ প্রতিদিনের কাছে। একান্ত সাক্ষাৎকারে আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি সাংগঠনিকভাবে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। ক্ষমতায় গেলে দ্রুতগতিতে অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপির নির্বাচনি প্রস্তুতি অত্যন্ত সুসংগঠিত ও পরিকল্পিত। এবার প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ব্যাপক যাচাইবাছাই করা হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রায় ছয় মাস ধরে বিভিন্নভাবে জরিপ পরিচালনা করেছেন। মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং সম্ভাবনাময় প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া দলকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংগঠিত ও শক্তিশালী করেছে। রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, দীর্ঘদিন কারাগারে রাখা হচ্ছে। এর ফলে বহু ব্যবসায়ী দকর্মসংস্থানে। বিএনপি সরকার গঠন করলে এ পরিস্থিতির অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আবদুল আউয়াল মিন্টু জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় না পেয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক যাচাইবাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করুন। যদি কেউ ভোট দেওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক প্রশ্নের জবাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- এমনটাই মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা।

ধানের শীষের একজন প্রার্থী হিসেবে নিজের নির্বাচনি প্রস্তুতি (ফেনী-৩ আসন) প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ফেনীর দাগনভূঞা-সোনাগাজী তাঁর নির্বাচনি এলাকা। তাঁর সঙ্গে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাঁর বাবা তিনবার ইউনিয়ন পরিষদ সদস্য, দুবার ইউপি চেয়ারম্যান এবং দুবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাঁর ভাই পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই এলাকায় দলমত-নির্বিশেষে তাঁর পরিবারের গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি নিয়মিত সোনাগাজী ও দাগনভূঞা এলাকায় গণসংযোগ করছেন এবং পরিস্থিতি ইতিবাচক বলেই মনে করছেন। নির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতি চলছে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে জানান তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই ব্যবসায়ী নেতা অত্যন্ত সমালোচনামুখর। তিনি বলেন, কেবল রেমিট্যান্স দিয়ে অর্থনীতির বাস্তব চিত্র বোঝা যায় না। ব্যবসাবাণিজ্য সংকুচিত হলে, বিনিয়োগ কমে গেলে এবং রাজস্ব ঘাটতির কারণে সরকারি ব্যয় কমে গেলে অর্থনীতিকে ভালো বলা যায় না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি রেশিও বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন, মাত্র ৭ থেকে ৮ শতাংশ। যেখানে শ্রীলঙ্কা, ভারত ও নেপালে এই হার গড়ে ১৪ থেকে ১৬ শতাংশ। একই সঙ্গে তিনি বলেন, রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় রয়েছে, যা অর্থনীতির জন্য সংকটাপন্ন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষের ব্যাংকে টাকা বাড়লেও বাস্তবে জীবনযাত্রার মান কমেছে। মানুষ মৌলিক প্রয়োজন মেটাতে পারছে না। এর অর্থ হলো, অর্থনীতির অন্যান্য সহায়ক খাতগুলো ভেঙে পড়েছে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি ভালো করা সহজ কাজ নয়; বরং তা আরও অবনতির দিকে যাচ্ছে। বিএনপির অতীত শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, যদি পাঁচ বছর করে ভাগ করে জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসের হিসাব করা হয়, তাহলে বিএনপির রেকর্ড যেকোনো সরকারের চেয়ে ভালো। কারণ বিএনপি জানে কীভাবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হয় এবং কীভাবে বিনিয়োগ বাড়াতে হয়। বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনে জনরায় পেয়ে বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে স্থিতিশীলতা আনার ওপর অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইতোমধ্যে দেশে বিনিয়োগ করেছেন, শিল্পকারখানা স্থাপন করেছেন তাদের আস্থা ফেরানো হবে, যাতে তারা পুনরায় বিনিয়োগে উৎসাহিত হন এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যায়।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যার প্রতিটি দফায় দেশের অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধানের রূপরেখা রয়েছে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ উন্নয়ন থেকে শুরু করে আইনশৃঙ্খলা, বিচার বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়গুলো সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তিনি মনে করেন, শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান ছাড়া বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক শৃঙ্খলা ও ন্যায়বিচার সম্ভব নয়। কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, প্রতি বছর দেশে প্রায় ২০ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। কৃষিতে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বাড়লেও কর্মসংস্থান কমে যাচ্ছে। ফলে কৃষি খাত থেকে মানুষ শিল্প ও সেবা খাতে প্রবেশ করছে। এই বিশাল কর্মসংস্থান চাহিদা পূরণ করতে হলে শিল্পায়ন, আইটি ও অন্যান্য সেবা খাতে বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুদ্রানীতি নিয়েও আবদুল আউয়াল মিন্টুর তীব্র আপত্তি আছে। তাঁর মতে, উচ্চ সুদের হার ও কড়াকড়ি মানি সাপ্লাই নীতির ফলে মূল্যস্ফীতি কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা থেকে বেড়ে ১২২ টাকা হওয়ায় আমাদের আমদানি ব্যয় বেড়েছে, ফলে কাঁচামালনির্ভর শিল্পে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর সঙ্গে উচ্চ সুদের হার যোগ হয়ে উৎ।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Releated Posts

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী…

মার্চ ৪, ২০২৬
জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

 ✒️ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাতের কথা বলা…

মার্চ ৪, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী…

মার্চ ৪, ২০২৬
কমল স্বর্ণের দাম, ভরি কত?

কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ…

মার্চ ৪, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে…

মার্চ ৪, ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে- মিন্টু - crd.news