বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, নেট দুনিয়ায় তোলপাড়

গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, নেট দুনিয়ায় তোলপাড়

Image

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন ওপেন সিক্রেট। গত কয়েক মাস ধরে তাদের একাধিকবার ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। এবার দুজনকে দেখা গেল সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ইয়টে রোমান্টিক সময় কাটাতে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো রঙের সুইমসুট পরে নিজের ইয়ট ‘কারাভেল’-এর ডেকে বসে আছেন। পাশে ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো—শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে লিপ্ত অবস্থায় দেখা গেছে।

অন্য কয়েকটি ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক পর্যটকের ক্যামেরায় মুহূর্তগুলো ধরা পড়ে। এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইল-কে বলেন, ‘তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎ একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।

পেরি ও ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে, যখন তাদের মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। এরপর তারা মাউন্ট রয়্যাল পার্কে হেঁটে বেড়াতেও ধরা পড়েন। ট্রুডোকে পরবর্তী সময়ে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত লাইফটাইমস ট্যুরের কনসার্টেও দেখা যায়।

আগস্টে ডেইলি মেইল-এর এক সূত্র জানিয়েছিল, প্রচার আর মিডিয়ার অতিরিক্ত মনোযোগে নাকি তাদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই ব্যস্ত মানুষ। জুলাই পর্যন্ত নিয়মিত যোগাযোগ থাকলেও এখন সেটা কমে গেছে। হয়তো সম্পর্কের নতুনত্বটা কিছুটা ম্লান হয়েছে।’ তবে সাম্প্রতিক ছবিগুলো দেখে বোঝা যায়, তাদের সম্পর্ক এখনো অটুট।

কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন। তাদের রয়েছে এক কন্যাসন্তান—ডেইজি ডাভ (৫)। অন্যদিকে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।তবে সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, নেট দুনিয়ায় তোলপাড় - crd.news