বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • গাজা থেকে জিম্মিমুক্তি শুরু কখন, কীভাবে

গাজা থেকে জিম্মিমুক্তি শুরু কখন, কীভাবে

Image

মিসরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি সম্মেলন শুরুর আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে এএফপিকে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, আগামীকাল সোমবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। গাজায় যুদ্ধ অবসানে সম্প্রতি একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। এটির আলোকেই গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন মিসরে তাঁর নেতৃত্বে ওই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালান হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি, হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় ২৫১ জনকে। পাল্টা জবাবে ওই দিনই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। যুদ্ধের দুই বছরে কয়েক দফা যুদ্ধবিরতিতে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হাতে এখনো ৪৭ জনের বেশি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল। জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। গতকাল শনিবার এক সাক্ষাৎকারে হামাস কর্মকর্তা ওসামা হামদান এএফপিকে বলেন, ‘সই হওয়া চুক্তি অনুযায়ী, সোমবার সকাল থেকে জিম্মি–বন্দী বিনিময় শুরু হওয়ার কথা।

সোমবার বিকেলে লোহিত সাগরের তীরবর্তী শার্ম আল-শেখ রিসোর্টে ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে শান্তি সম্মেলন শুরু হবে। মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ২০টির বেশি দেশের নেতারা সম্মেলনে অংশ নেবেন।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে আরও বলা হয়, এ বৈঠকের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এ সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ অংশ নেবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মেলনে অংশ নেবেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।তবে হামাসের প্রতিনিধিরা সম্মেলনে থাকবেন না। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেন, হামাস সম্মেলনে অংশ নেবে না। কারণ, যুদ্ধবিরতির আলোচনাকালে হামাস মূলত কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতি চুক্তি সই ও কার্যকর হওয়া এক স্পষ্ট অগ্রগতি। তা সত্ত্বেও, মধ্যস্থতাকারীদের জন্য এখনো একটি জটিল কাজ বাকি রয়েছে। তাঁদের একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে এবং গাজার শাসন থেকে সরে দাঁড়াতে রাজি করা।

বাদরান বলেন, ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপের বাস্তবায়নে ‘অনেক জটিলতা রয়েছে এবং এটা অনেক কঠিন হবে’। নাম প্রকাশ না করে আরেক হামাস কর্মকর্তা বলেন, হামাসের অস্ত্রত্যাগ করার প্রশ্নই আসে না।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে সরে গেলে সেখানে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বাহিনী নিয়ে গঠিত বহুজাতিক বাহিনী মোতায়েন করা হবে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কমান্ড সেন্টার থেকে এ কাজের সমন্বয় করা হবে।

ইতিমধ্যে, গতকাল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গাজা পরিদর্শন করেছেন। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে সেখানে লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের বাড়িঘরে ফেরা শুরু করেছেন। যদিও ইসরায়েলের হামলায় তাঁদের অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

জিম্মি ও বন্দী মুক্তি

সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে হামাস জিম্মিদের সবাইকে মুক্তি দেবে বলে জানা গেছে। এই জিম্মিদের মধ্যে কয়েকজন জীবিত রয়েছেন। জীবিত ও মৃত জিম্মিরা ছাড়াও ২০১৪ সালে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া এক ব্যক্তির দেহাবশেষ ফেরত দেওয়ার কথা রয়েছে।

এর বিনিময়ে, ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাঁদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। পাশাপাশি গাজার ১ হাজার ৭০০ বাসিন্দাকেও মুক্তি দেওয়া হবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী তাঁদের আটক করে।

গতকাল ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বলেছে, মুক্তি দেওয়ার আগে ২৫০ বন্দীকে দুটি কারাগারে জড়ো করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৫ লাখের বেশি ফিলিস্তিনি গাজা নগরীতে তাঁদের বাড়িঘরে ফিরেছেন।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
গাজা থেকে জিম্মিমুক্তি শুরু কখন, কীভাবে - crd.news