রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্য বিক্রি

চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্য বিক্রি

Image

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং বন্দরের কার্যক্ষমতা বাড়াতে স্মরণকালের সর্ববৃহৎ পণ্য নিলাম সম্পন্ন করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন অখালাসকৃত প্রায় ২৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্যের কারণে ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাস্টমস হাউস নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম স্থাপনায় সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, সংযোজনী ও আনুষঙ্গিক সামগ্রী’ শীর্ষক প্রায় ২৮০০ টন পণ্য অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন নিলাম প্ল্যাটফর্মে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতামূলক এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।

নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তী সময়ে দরমূল্য, মূল্য সংযোজন কর ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর দরদাতার অনুকূলে পণ্য খালাস সম্পন্ন করা হয়।

কাস্টমস হাউস, চট্টগ্রাম জানায়, পণ্যের পরিমাণের দিক থেকে এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্ববৃহৎ নিলাম। এই নিলামের ফলে একদিকে কাস্টমসের নিলাম স্থাপনার বড় অংশ খালি করা সম্ভব হয়েছে। অপরদিকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে অনলাইন নিলাম কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৮০০ টন পণ্য বিক্রি - crd.news