রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

তামান্নাকে কটাক্ষ রাখি সাওয়ান্তের

Image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও বলিউডে আলোচনার শীর্ষে- কারণ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানে তার দুর্দান্ত পারফরম্যান্স। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে এই গানের ক্লিপিংস।

ভক্তদের মতে, এবার বুঝি ‘আইটেম ডান্স কুইন’ তকমা তামান্নার মাথায়ই উঠছে! কিন্তু বিষয়টি পছন্দ হয়নি বলিউডের বিতর্কিত ব্যক্তিত্ব ও একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্তের। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাখি সাওয়ান্ত তামান্নার নাচ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।

রাখির দাবি, ‘আমাদের সময়ে আইটেম গানে ছিল এক ধরনের আবেগ, ছিল চোখে পড়ার মতো আবেদন। এখনকার নায়িকারা সেই আবেদন নষ্ট করে দিচ্ছে। তিনি আরও বলেন, ‘তামান্না ও এই প্রজন্মের নায়িকারা আমাদের কাছ থেকেই শিখেছে কীভাবে পারফর্ম করতে হয়। এখন নায়িকা হতে না পেরে তারা আইটেম গান করছে! এতে আমাদের জায়গা ও পরিচয় দুটোই মুছে যাচ্ছে।

নিজেকে ‘আসল আইটেম গার্ল’ দাবি করে রাখি সাওয়ান্ত বলেন, ‘এবার আমি নিজেই নায়িকা হবো।’ তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিউড পাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। তবে এসব সমালোচনার জবাবে এখনো মুখ খোলেননি তামান্না ভাটিয়া। যদিও তার ভক্তরা বলছেন, তিনি শুধুই একজন ‘আইটেম ডান্সার’ নন- তিনি গ্ল্যামার, আত্মবিশ্বাস এবং নারীর নিজস্বতাকে তুলে ধরার এক আধুনিক প্রতীক।

তামান্নার এক অনুরাগী বলেন, ‘তার নাচে যে আত্মবিশ্বাস আর শক্তি দেখি, তা খুব কম নায়িকার মধ্যে পাওয়া যায়।’ অভিনেত্রী নিজেও এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি যেমন, তেমনই সুন্দর। আমাকে বদলাতে হবে না। এখন প্রশ্ন উঠছে, বলিউডের ‘আইটেম কুইন’ উপাধি কি রাখি সাওয়ান্তের কাছেই থাকবে, না কি তামান্না ভাটিয়া নতুন করে সেই আসন দখল করবেন?

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
তামান্নাকে কটাক্ষ রাখি সাওয়ান্তের - crd.news