বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তিনটা নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি: আসিফ নজরুল

তিনটা নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি: আসিফ নজরুল

Image

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত তিনটা জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে ভোট দিতে দেয়নি। একবার করেছে রাতের ভোট। আরেকবার করেছে প্রতিদ্বন্দ্বী ছাড়া একক ভোট। অন্যবার করেছে আমি-ডামি ভুয়া ভোট। ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষকে ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। তারা নিজেরা নিজেদেরকে ইলেকট্রেট ঘোষণা করে বাংলাদেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল।

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতাবৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
 
আসিফ নজরুল বলেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন। আপনার জনপ্রতিনিধি কে হবেন। কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন। সেটি আপনিই ঠিক করবেন। আগে ঠিক করতো শেখ হাসিনা। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন এটি ঠিক করবেন। আমরা অসাধারণ একটি নির্বাচন করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই প্রার্থীকে, যাকে ইচ্ছা ভোট দেব। কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্যকে ভোটাধিকার প্রয়োগ করতে কোন সমস্যা করব না। অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। কাজেই আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখব। 

গণভোটের বিষয়ে আসিফ নজরুল বলেন, প্রথমবারের মতো এবার প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন বলেছিলাম আমাদের তিনটা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার। আরেকটি হচ্ছে- গণহত্যাকারীদের বিচার। অন্যটি হচ্ছে নির্বাচন। 

তিনি আরও বলেন, আপনারা যদি চান এই দেশে থেকে বৈষম্য দূর হোক। নিপীড়ন দূর হোক। অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক। তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনারা অন্যায় অবিচারের পক্ষে থাকেন। তাহলে আপনি না ভোট দিবেন। আমরা এ দেশ থেকে দুর্নীতি, অবিচার, অনিয়ম, শোষন দূর করার জন্য হ্যাঁ ভোট দিব। বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটা দলের স্বার্থে গণভোট না। এটা দেশের স্বার্থে গণভোট। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এস. এম প্রকৌশলী ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা। 

Releated Posts

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী…

মার্চ ৩, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 (বোয়িং 737) দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি…

মার্চ ৩, ২০২৬
ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইরানের হরমুজ প্রণালী বন্ধ ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি…

মার্চ ৩, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের…

মার্চ ৩, ২০২৬
হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী…

মার্চ ৩, ২০২৬
অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ…

মার্চ ৩, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম…

মার্চ ৩, ২০২৬
২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

মার্চ ৩, ২০২৬
স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে…

মার্চ ৩, ২০২৬
তিনটা নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি: আসিফ নজরুল - crd.news