শনিবার । আগস্ট ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • আফগানিস্তানে হামলায় ৮০ জনেরও বেশি নিহত হওয়ার দাবি পাকিস্তানের

আফগানিস্তানে হামলায় ৮০ জনেরও বেশি নিহত হওয়ার দাবি পাকিস্তানের

Image

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সাতটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) শিবির ধ্বংস হয়েছে এবং ৮০ জনেরও বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। গতকাল রবিবার পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। অন্যদিকে আফগান তালেবানরা এই হামলায় পাকিস্তানি বাহিনীকে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য অভিযুক্ত করেছে। এর আগে নিহতের সংখ্যা অন্তত ১৭ জন বলা হয়েছিল।

রবিবার ভোরের এই হামলা সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি পাকিস্তানের। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রবিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘নির্বাচিত ও লক্ষ্যভিত্তিক অভিযান’ চালিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সীমান্ত অঞ্চলে আইএসআইএল (আইএসআইএস)-এর একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়।

পাকিস্তান দাবি করেছে, ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজৌর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো ‘আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে’ পরিচালিত হয়েছে—এমন ‘চূড়ান্ত প্রমাণ’ তাদের কাছে রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হামলাগুলো টিটিপি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর দ্বারা পরিচালিত হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, ‘আফগানিস্তানের অভয়ারণ্য থেকে তারা এই হামলাগুলো পরিচালনা করছে।’ তবে কাবুল তা অস্বীকার করেছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের আগের এক বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যগুলোর মধ্যে দায়েশের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর একটি ঘাঁটিও ছিল।

এই গোষ্ঠীটি চলতি মাসে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে, যেখানে ৩২ জন নিহত হন।
এক্সে পোস্ট করে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে। তিনি বলেন, নাঙ্গারহার ও পাকতিকা প্রদেশে বোমা হামলায় নারী ও শিশুসহ অনেক সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে এসব হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উবাইদ-উর-রহমান নিজামনীকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তারা এই হামলাকে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। পাকিস্তান অভিযোগ করে আসছে, ২০২০ সালের দোহা চুক্তি অনুযায়ী আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার না করার প্রতিশ্রুতি তালেবান ঠিকভাবে মানছে না। তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

শনিবারের এই পাল্টাপাল্টি অভিযোগ দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উত্তেজনার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এটি সীমান্ত এলাকায় আগে থেকেই টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে।

সূত্র : আরব নিউজ

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬