বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

Image

আগামী সপ্তাহে এশিয়ার তিন দেশ—  মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ সফরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। 

স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।  খবর এনডিটিভির।  ট্রাম্প আরও জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছেন। 

তিনি বলেন, ‘এটি আমার কাছে ঠিক মনে হয়নি। আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না। তিনি আরও বলেন, ‘পরের সপ্তাহে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাব। দক্ষিণ কোরিয়ায় আমি চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব।’

ইউক্রেনে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করার পর পুতিন শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠকের ব্যাপারে আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাদের আলোচনা কাজে লাগতে পারে। 

এছাড়াও তিনি শি’র সঙ্গে জ্বালানি ও তেল নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন, যার লক্ষ্য রাশিয়াকে শান্তি চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত এটি নিয়ে কথা বলব। আমি আসলে যা বলব তা হল আমরা কীভাবে রাশিয়া- ইউক্রেন সঙ্গে যুদ্ধ শেষ- তা জ্বালানি, তেল বা অন্য কিছুর মাধ্যমেই হোক। আমি মনে করি তিনি যুদ্ধের অবসান দেখতে চান।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি আশাবাদী যে, চীনা প্রেসিডেন্ট পুতিনের উপর ‘বড় প্রভাব’ ফেলতে পারেন এবং তাকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে পারেন। 

তিনি বলেন, ‘আমি মনে করি পুতিনের ওপর তার বড় প্রভাব থাকবে। আমার মনে হয় তিনি অনেক মানুষের ওপর বড় প্রভাব ফেলতে পারেন। তিনি একজন সম্মানিত মানুষ, একজন খুব শক্তিশালী নেতা, খুব বড় দেশ।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় গিয়ংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প - crd.news