বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের

পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের

Image

মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে (২৯ অক্টোবর) সোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশ দিয়েছেন ।

ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া ও চীন যেভাবে পারমাণবিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে। বা সফল পরীক্ষা চালাচ্ছে। তার পাল্টা হিসেবেই এই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘‌যে কোনও দেশের তুলনায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার আমেরিকার অনেক বেশি। তালিকায় দুইয়ে থাকবে রাশিয়া। আর চীন তিনে থাকলেও ব্যবধান অনেকটাই বেশি।

তিনি লিখেছেন, ‘‌অন্যান্য দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক কর্মসূচী চালাচ্ছে, তা দেখেই দেশের সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছি। অবিলম্বে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু হবে। 

অবশ্য সাফাই গেয়ে ট্রাম্প এটাও বলেছেন, ‘‌আমি এটার বিরোধী। কিন্তু আমার হাতে আর কোনও বিকল্প ছিল না। এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাধারণত এ ধরনের পরীক্ষা নতুন অস্ত্রের কার্যক্ষমতা যাচাই এবং পুরনো অস্ত্রগুলো কার্যকর আছে কিনা তা নির্ধারণে সহায়তা করে। বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তিগত তথ্য সরবরাহের পাশাপাশি, এই পরীক্ষা রাশিয়া ও চীনের কাছে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের কৌশলগত একটি উদ্যোগ।

যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে ২০ কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। এরপর ১৯৪৫ সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের - crd.news