রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • প্রকাশ্যে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন মৌনী রায়

প্রকাশ্যে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন মৌনী রায়

Image

অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি হরিয়ানায় একটি অনুষ্ঠান করতে গিয়ে প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছিলেন। সেখানে ‘কাকুর বয়সি’ জনতার কাছে হেনস্তার শিকার হন তিনি। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে ভয়াবহ সেই অভিজ্ঞতার ক্ষোভ উগরে দেন অভিনেত্রীর। ঠিক কী ঘটেছিল মৌনীর সঙ্গে?

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মৌনী রায়। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, হরিয়ানার কর্নলে আমার একটি অনুষ্ঠান ছিল। আমি খুবই বিরক্ত সেখানকার অতিথিদের আচরণ দেখে। বিশেষ করে দুজন কাকু ছিল, যাদের দাদু হওয়ারও বয়স হয়ে গেছে। ওই দুই ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন।

ক্ষুব্ধ হয়ে মৌনী রায় লিখেছেন, ওরা আমার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করে। আমার বিষয়টি ভালো লাগেনি বলে সরাসরি বলি— ‘স্যার দয়া করে হাতটা সরান।’ এ ঘটনা মঞ্চে ওঠার আগেই ঘটেছে। তবে এখানেই শেষ নয়; মঞ্চেও আরেকবার হেনস্তার শিকার হতে হয় তাকে।

মৌনী যখন মঞ্চে অনুষ্ঠান করছেন, দর্শকদের একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন দুই প্রৌঢ়। তারা নাকি অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করছিলেন। মৌনী ভদ্রভাবে এ আচরণ বন্ধ করতে বললে তারা নাকি গোলাপফুল ছুড়তে শুরু করেন। এটি দেখে মঞ্চ থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিলেন অভিনেত্রী। যদিও কথা রাখতে অনুষ্ঠান শেষ করেন। কিন্তু তিনি দেখে অবাক হয়ে যান। ওই দুই ব্যক্তিকে কেউ সামনে থেকে সরানোর চেষ্টাই করেননি। এমনকি আয়োজকরাও কোনো কিছু বলেননি।

মৌনী রায় বলেন, আমার মতো একজনকে এ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাহলে নতুন মেয়েদের কী অবস্থা হয় কল্পনা করতে পারছি না। আমি অপমানিত ও আতঙ্কিত। এই অসভ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার কথা বলেছি। আমরা শিল্পী। শিল্পের মাধ্যমে উপার্জনের চেষ্টা করি। আমি শুধু ভাবছি— ওই লোকগুলোর মেয়েদের সঙ্গে কেউ এমন করলে ওরা কী করত? লজ্জাজনক ঘটনা।

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
প্রকাশ্যে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন মৌনী রায় - crd.news