বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু

প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু

Image

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে আদালত চত্বরের সামনের রাস্তায়। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ১৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ছিল দুদকের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালতের বিচারক সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত থেকে কারাগারের উদ্দেশ্যে নেওয়ার সময় ইনুকে পুলিশ তাড়াহুড়ো করে বের করতে চাইলে তিনি বলেন, ‘ধাক্কা দিচ্ছেন কেন?’ পুলিশ সদস্য জবাব দেন, ‘ধাক্কাচ্ছি না।’ এরপর তাকে ধীরে ধীরে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হয়। সে সময় তার দুহাত পিছমোড়া বাঁধা ছিল।

প্রিজন ভ্যানে পৌঁছে ইনু দাঁড়িয়ে থাকলে এক পুলিশ সদস্য বলেন, ‘বসতে হবে।’ তখন ইনু প্রশ্ন করেন, ‘কর্তৃপক্ষ কী বলেছেন? দাঁড়িয়ে যেতে পারবো না?’ পুলিশ সদস্য বলেন, ‘না, পারবেন না।’ 

ইনু পাল্টা বলেন, ‘অর্ডার দেখান, খামাখা সিনক্রিয়েট করছেন কেন?’ পুলিশ সদস্য বলেন, ‘আমাদের অর্ডার আছে।’ ইনু পুনরায় বলেন, ‘অর্ডার দেখান।’ এরপর পুলিশ সদস্য সরে যান, এবং দেখা যায় ইনু প্রিজন ভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে আছেন, যখন গাড়িটি চলন্ত অবস্থায় ছিল।

দুদকের অভিযোগে বলা হয়েছে, হাসানুল হক ইনু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। এ বছরের ১৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুন্সা জেবিন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

তদন্তে জানা যায়, ইনুর চারটি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে সম্পৃক্ত ছিলেন।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
প্রিজন ভ্যানে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইনু - crd.news