বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বাফুফের গঠনতন্ত্রে আসছে ব্যাপক পরিবর্তন

বাফুফের গঠনতন্ত্রে আসছে ব্যাপক পরিবর্তন

Image

বাফুফের গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন আসছে। যারা ভোট দেন তাদেরকে বলা হয় কাউন্সিলর। সেই তালিকা নতুন করে গঠন করতে হবে। ফিফার গাইড লাইন মেনে গঠনতন্ত্র তৈরি করতে অনেক দিন আগেই কাজ শুরু করেছিল বাফুফে। কিন্তু এখনো সেটি সম্পন্ন হয়নি। হাতে সময়ও কম। ফিফা কিছু গাইড লাইন দিয়েছে। 

নির্বাচনের ক্ষেত্রে এসব গাইড লাইন অনুসরণ করতে হবে। বিশেষ করে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদে যারা নির্বাচিত হতে চান, তাদেরকে ৫০ শতাংশ ভোট পেতে হবে। আগের নিয়মে ভোট হলে হবে না। ৫০ শতাংশ ভোট না পেলে ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা ভোটার অনেকেই ভোট দিয়ে চলে যান। পরে জানতে পারেন কে কোন পদে নির্বাচিত হয়েছেন। 

নতুন গঠনতন্ত্র পাশ হলে ভোটাররা ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করবেন। নতুন করে ভোট দিতে হতে পারে। বাফুফের শীর্ষ ৬ পদে নির্বাচন করতে হলে প্রস্তাবকারী এবং সমর্থনকারী হতে হবে ৫ জন। আগে ছিল ১ সমর্থনকারী এবং ১ জন প্রস্তাবকারী। এই নিয়ম উঠে যাবে। ফিফার এমন গাইড লাইন প্রার্থীদের নির্বাচন কঠিন করে দেবে। তবে সদস্যদের নির্বাচনের বেলায় প্রস্তাবকারী এবং সমর্থনকারী ১ জন করেই রাখা হয়েছে।

ফিফা বাফুফেকে বলেছে ডেলিগেট কমাতে। গাইড লাইনও দিয়েছে কীভাবে কী করতে হবে। নামকাওয়াস্তে ভোটার হয়ে নির্বাচনে ভোট দেওয়ার দিন শেষ করতে নির্দেশ দিয়েছে। ফিফা প্রথম কথাই বলেছে ফুটবলে সম্পৃক্ত নয়, এমন কেউ ভোটার হতে পারবেন না। ভোটার হওয়ার নিয়মও পরিবর্তন করতে হবে। যারা কাউন্সিলর হবেন তাদেরকে বছরে অন্তত দুটা লিগ খেলতে হবে। শিক্ষা বোর্ডগুলোকে নতুন নিয়মের আওতায় আনা হচ্ছে। শিক্ষা বোর্ডকে বছরে ৫০টা ফুটবল ম্যাচ খেলতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোকে ভোটার করা যাবে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত লিগ শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান পাওয়া দল ভোটার হতে পারবে।

নারী ফুটবল লিগে ভোটার সংখ্যা বাড়ছে। লিগ খেলতে হবে, সেটি ঠিক রেখেছে। তবে গতকাল বাফুফের সভায় মহিলা কমিটি থেকে ১৩টি কাউন্সিলর চাওয়া হয়েছিল। সেটি গ্রহণ করেনি সভা। সভার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মহিলা ফুটবল কমিটির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে যদি মহিলা লিগ দুটি আয়োজন করতে পারে তাহলে ১৩টি নয়, ৮টি কাউন্সিলর দেওয়া যাবে। আর যদি একটি লিগ হয় তাহলে ৬টি কাউন্সিলর পাবে মহিলা ফুটবল ক্লাবগুলো। সেক্ষেত্রে মহিলা লিগ যদি ৬টি ক্লাব নিয়েও হয় তবুও ৬টি কাউন্সিলর পাবে মহিলা ফুটবল ক্লাব। মহিলা ফুটবলের কাউন্সিলর হওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত হলেও অন্যান্য বিষয়টি আজকের সভায় চূড়ান্ত হবে।

বাফুফের গঠনতন্ত্রে পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে ফিফার টেবিলে। ফিফার গাইড লাইন অনুসরণ করা হয়েছে কিনা সেটি যাচাইবাছাই করে অনুমোদন দেওয়া হলে বাফুফে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
বাফুফের গঠনতন্ত্রে আসছে ব্যাপক পরিবর্তন - crd.news