বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

Image

বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি প্রো’ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেমিনি ফর এডুকেশন-এর আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা জেমিনি প্রো কাজে লাগিয়ে গবেষণা, কোডিং, সৃজনশীল কাজ দ্রুত করার পাশাপাশি জটিল সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের শিক্ষাজীবন আরও গতিশীল করতে পারবেন।

গুগলের তথ্যমতে, বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করতে হবে। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ বিভিন্ন টুলসের পাশাপাশি অনলাইনে বিনামূল্যে ২ টেরাবাইট ধারণক্ষমতা পাবেন। এছাড়া ভিও ৩ মডেল ব্যবহার করে যেকোনো ছবিকে ভিডিওতে পরিণত করতে পারবেন। এ সুযোগ পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

গুগল জানিয়েছে, সম্প্রতি চালু করা জেমিনি ফর এডুকেশন মূলত শিক্ষামূলক চাহিদার ওপর ভিত্তি করে তৈরি জেমিনি অ্যাপের নতুন সংস্করণ। শিক্ষার্থীদের জেমিনি এআই থেকে সর্বাধিক সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে গুগলের শিক্ষা প্ল্যাটফর্মের আওতায় সংস্করণটি চালু করা হয়েছে। এআই যেকোনো ব্যক্তিকে সহজে সবচেয়ে ভালোভাবে যেকোনো বিষয়ে শিখতে সাহায্য করে। জেমিনির নতুন সংস্করণটি শুধু উত্তর দেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের শেখার সঙ্গী হিসেবে কাজ করবে।

এই সুযোগকে বাংলাদেশের জন্য আশীর্বাদ উল্লেখ করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সহযোগী অধ্যাপক ও আইকিউএসসি ডিরেক্টর সাফায়েত হোসাইন বলেন, ‘পশ্চিমা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থের বিনিময়ে ব্যবহার উপযোগী এআই টুলগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে বা কমমূল্যে ব্যবহারের সুযোগ করে দেয়। ফলে তারা সহজেই এআই প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষামূলক বিভিন্ন কাজ করতে পারেন। গুগল জেমিনি প্রো বিনামূল্যে ব্যবহারের সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের এআইনির্ভর দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা - crd.news